কে এমন মনকে মুড়িয়ে যায় চরম রুক্ষতায়
শিশির কেনো স্নিগ্ধতা দিতে পারে না
এ কেমন খেয়ালী বসন্ত !
নীলজল হয়ে একদিকে বয়ে যেতে ইচ্ছে করে বহুদূর
ময়ূরাক্ষী বিশাখার মত ।
লজ্জাবতি লতার মত নেতিয়ে পড়া যায়
পেয়ালায়- মিনতি করে বলছি
এমন পানীয় ঢেলে দাও ।
ক্যাকটাস যন্ত্রণা ঘিরে ধরেছে
যৌবনবতির বাসনা বঞ্চিত দীর্ঘ রজনীর মত ।
পৃথিবীতে কখন বসন্ত এসেছিলো অথবা আদৌ এসেছিলো কিনা
ইতিহাস ভুলে গেছে সে কথা
তবুও বসন্তের নামে কেনো চলে মিথ্যে সঙ্গমলীলা ?
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


