somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যান্ডিয়াগোতে বাংলাদেশী তরুণদের স্বপ্নযাত্রায় সঙ্গী হলো ‘অগ্রযাত্রা’

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ যেন এক ঝলকে দেশে ফিরে যাওয়া! হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, পুরান ঢাকার অলিগলি পথ অথবা এক পলকে পাহাড়-পর্বত আর অরণ্য দেখে আসা। চিরচেনা দেশের মায়বী মুখখানি দেখে হৃদয়ে কেমন মোচড় দিয়ে ওঠা। তারপর হঠাৎ গোলা-বারুদের শব্দে কেঁপে উঠে অভিমানে বলে ফেলা- ‘নাহ, আর দেশে ফিরব না’। শনিবার বাংলাদেশের উদিয়মান ১০ সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র প্রদর্শর্নীতে স্যান্ডিয়াগোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অনুভূতি ছিলো অনেকটাই এমন।

দুপুর ২টার বেশ আগেই ‘রাঞ্চো বার্নার্ডো’ পাবলিক লাইব্রেরীতে পৌছে গেলাম। বাংলাদেশী হিসেবে সময়-জ্ঞান নিয়ে যে বদ-অভ্যাস আছে সেটি ঘুচানোর চেষ্টা করছি। এখানে এসে অনেকখানি কাটিয়ে উঠতেও পেরেছি। যাই হোক, সময় মতোই একে একে ভরে উঠলো লাইব্রেরীর ‘কমিউনিটি মিটিং হল’। সবাই যখন অধীর আগ্রহে, ঠিক তখনই শুরু করলেন স্যান্ডিয়াগোতে বাংলাদেশীদের সংগঠন ‘অগ্রযাত্রা’র বোর্ড অব ডিরেক্টর’র সদস্য মইনুল খান। সংগঠনের উদ্দোগে তার ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের তরুণ নির্মাতার স্বপ্ন দিয়ে গড়া এ চলচ্চিত্রের প্রদর্শনী। সৌভাগ্যবশত আমি ছিলাম ওই ১০ জনেরই একজন। প্রদর্শনীতে বাংলাদেশী, আমেরিকান ছাড়াও কলকাতা থেকে আসা দর্শক-শোতারাও উপস্থিত ছিলেন।


এখানে একটু না বললেই নয়, স্যান্ডিয়াগোতে এসে যখন আমার প্রাণের ভাষা আর মাটির মানুষের সান্নিধ্য না পেয়ে মনটা বিষিয়ে উঠছিল তখনই ভার্চুয়াল জগৎ দিয়ে (ফেসবুক) স্যান্ডিয়াগোর বাংলা স্কুল ‘পাঠশালা’র মাধ্যমে বাংলাদেশীদের সাথে পরিচয়। তারপর তার শেকড়-‘অগ্রযাত্রা’র মাধ্যমে আস্তে আস্তে বাংলাদেশ নামক এই চীর সবুজ গাছের দেশ বিদেশে ছড়িয়ে থাকা ডাল-পালার ছায়ায় প্রাণের মানুষ গুলোর সাথে মিশে যাওয়া।

বাংলাদেশের ৫টি চলচ্চিত্র নিয়ে গত সেপ্টেম্বরে আমেরিকায় পাড়ি জমিয়েছিলাম। আমরা এখনো দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক শিক্ষার্থী। আমেরিকা সরকারের অর্থায়নে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান্ডিয়াগো (ইউসিএসডি)’র একজন প্রফেসর, রবার্ট এ. হুপারের গবেষণা কার্যক্রমের এর আওতায় সম্প্রতি এগুলো নির্মাণের সুযোগ পাই।

বাংলাদেশে বিরাজমান প্ররিস্থিতিতে ‘টিভি সাংবাদিকতা ও চলচ্চিত্রের মাধ্যমে কীভাবে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা যায়’ পূর্ব নির্ধারিত এই বিষয়টিতে আলোকপাত করেই দুটি ডকুমেন্টারি ও তিনটি ডকুড্রামা বানিয়েছি আমরা। এর পটভূমিতে স্থান পেয়েছে দেশের ইতিহাসে ঘটে যাওয়া জঙ্গিবাদ, সাম্প্রদায়িক হামলা, আদিবাসীদের ভাষা সমস্যা এবং সাম্প্রতিককালে শাহবাগ আন্দোলনসহ দৈনন্দিন জীবনে শান্তি-সহনশীলতা বিষয়ক বিভিন্ন আলোচিত বিষয়াবলি। প্রদর্শনী শেষে দর্শকদের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অগ্রযাত্রা বোর্ড অব ডিরেক্টরের আরেক সদস্য, মাহমুদ হোসেন তার বক্তব্যের মধ্য দিয়ে তিন ঘন্টা ব্যাপি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন। তিনি বলেন,‘তোমরা তরুণেরা দেশের স্বপ্ন নিয়ে যে পথে হাটছ আমরা ‘অগ্রযাত্রা’র মাধ্যমে তাতে সামিল হওয়ার চেষ্টা করলাম। এ আমাদের এক প্রকার বিবেকের দায়বন্ধতা।’


তবে হ্যাঁ, এখানেই শেষ নয়! মাহমুদ হোসেনর নান্দনিক বাসায় প্রফেসর হুপার সহ বাংলাদেশীদের সাথে জাকজমকপূর্ণ ডিনারের স্বাদ কিন্তু সত্যিই ভোলার নয়। খাবারের গন্ধ যেন এখনো হাতে লেগে আছে। গল্প-গুজব-আড্ডার সাথে সুস্বাদু এমন সব খাবার আর পুরনো দিনের সুরেলা বাংলা গান...উহফ! সে কি ভোলা যায়!

লাকমিনা জেসমিন সোমা
স্যান্ডিয়াগো, ক্যালিফোর্ণিয়া
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×