somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শুভ্র সেই কাঠের দোতলায় রোমাঞ্চকর এক রাত’

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারি সারি কাঠের দোতলা। প্রতিটি বাড়ীই দেখতে একই রকম। ধবধবে সাদা। আর বাড়ীর চারপাশে কমলা লেবুর গাছ। গাছে-গাছে সবুজ পাতার সাথে পাল্লা দিয়ে হাসছে হলদেটে রসালো কমলা। ফলের ভারে নুইয়ে পড়েছে ডাল। আমরা দুজন প্রথমেই ভুল করে ফেললাম। বাড়ীগুলো দেখতে একই রকম হওয়ায় একটি ভুল বাড়ীতে ঢুকে পড়ছিলাম। হঠাৎ বুঝতে পেরে থমকে দাড়ালাম। তারপর দিক পরিবর্তন করলাম। কিছু দূর হেটে আবার একটি বাড়ীর সামনে থামলাম। থামতেই হলো। এই ভিনদেশে ইংরেজির রাজত্বে ছোট্ট একটি বাড়ী থেকে ভেসে আসছে বাংলা গানের সুর! কৌতুহলী হয়ে আরেকটু ভালোভাবে কান পাতলাম। হুম, রবীন্দ্র সংগীত’ই তো! (আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে...দেখতে আমি পাইনি...!)। শতভাগ নিশ্চিৎ হলাম, এটিই আমাদের গন্তব্য। সেই কাঙ্খিত ঠিকানা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের লস্-এঞ্জেলস্ শহরে এটি ছিলো আমার প্রথম দিন। ঠিক দিন না, দিনের শেষ ভাগ। সাদা আর কমলা রাঙা সেই প্রকৃতিতে তখন নেমে এসেছে সূর্যের লালচে আভা। বাড়ীতে ঢুকতেই যিনি স্বাগত জানালেন তার চেহারায় দুর্লভ এক ব্যাক্তিত্বের ছাপ। সরলতার উঠোনে যার গোপনে জ্বলে উঠে প্রতিবাদের আগুন। মনে মনে ভাবলাম, তাকে না হয় পরেই আবিষ্কার করব। বরং প্রকৃতির শেষ আলোটুকু নিভে যাওয়ার আগে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। স্যান্ডিয়াগো থেকে এত পথ পাড়ি দিয়ে ক্লান্তির বদলে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ায় উনারা বোধহয় একটু অবাকই হলেন।

যাইহোক, সত্যি বলতে আমি এক বিশেষ আকর্ষণেই বের হয়েছিলাম। আসার পথে চলন্ত গাড়ীর (হাইচ্) জানালায় যা দেখেছি তা ছুঁয়ে না দেখলে নিজের সঙ্গে প্রতারণা করা হতো। চোখে অতৃপ্তি থেকে যেতো। তাকে আলিঙ্গন না করলে দেহ-মনের অমঙ্গল হতো। আর ক্যামেরায় ধারন না করলে হতো চরম বোকামী।
জানতে চান, কী সেই আকর্ষণ? পরের লেখায় লিখছি ‘ছবি সহ’ ...

সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×