পাগলাগারদের টেলিফোনটা বেজে উঠল, ক্রিং ক্রিং
রিসিপশনিস্ট মেয়েটি ফোনটা ধরে বলল : আস-সালামু আলাইকুম। কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
ও-পাশ থেকে জবাব এল : আপা দেখেন তো, রুম নং ৩৯-এ কেউ আছে নাকি?
মেয়েটি পিয়ন মারফত জেনে বলল : জি না, কেউ নেই, আপনি কাকে চাচ্ছেন বলবেন কি?
ও-পাশ থেকে ফের অনুরোধ করা হল : প্লীজ, একটু নিশ্চিত হয়ে বলুন, ৩৯-এ কেউ আছে নাকি?
এবার মেয়েটা নিজেই ৩৯ নং রুমে গিয়ে ভালোভাবে দেখে এসে বলল : না, কেউ নেই আমি স্বচোক্ষে দেখে এসেছি।
ও-পাশ থেকে জবাব এল : বাঁচলাম, তাইলে তো আমি ঠিক মতোই পালাইছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



