যখন ইংল্যান্ড আসলাম তখন এক ঘরোয়া পার্টিতে এক পাকিস্তানী পাকিস্তানের এক ঘটনা বলেছিল। উর্দুতে বলা সেই ঘটনার বাংলা এমন যে, আফগানস্থানে যখন এমেরিকা হামলা শুরু করল তখন তালিবানদের প্রতি সহমর্মী এক ধর্মীয় নেতা সাধারণ পাকিস্তানীদের জিহাদ করার ডাক দিল এমেরিকার বিরুদ্ধে। তারা সবাইকে তাদের পরিবার পরিজন নিয়ে এমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানালেন। একজন হাত তুলে ধর্মীয় নেতাকে থামিয়ে দিলেন এবং বললেন মাওলানা আপনার ছেলেও কি এই জিহাদে আছে??? মাওলানা বলল আমার ছেলে এমেরিকায় আছে। সে এমেরিকায় পড়াশোনা করে। তখন ওই লোক বলল আপনার ছেলে এমেরিকায় পড়ছে আর আপনি আমাদের ছেলেদের বলছেন এমেরিকার বিরুদ্ধেজিহাদে অংশ নিতে এর পেছনের কাহিনি কি??? মাওলানার উত্তর ছিল আমার ছেলে যদি জিহাদ করে তবে তোমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টার, মন্ত্রী এমপি কে হবে!!!
আজকে নিহতদের মধ্যে কি একজনও দেলুর আত্মীয় পরিজন ছিল??? তার ছেলে কে দেখলাম খুব সুন্দর ইংরেজীতে আল জাজিরায় ইন্টারভিউ দিলেন অথচ অন্যের ছেলেদের রাস্তায় নামিয়ে আনলনে। উন্মাদনার মাধ্যমে কত মায়ের কোল আজকে খালি করা হল??? খুশি হতাম যদি বাপকে বাচানোর জন্য দেলুর ছেলে ঐ সমস্ত শিবির ছানাপোনাদের সাথে মিলে মিছিল করে গুলি খেত। কিন্তু বোকা বাঙ্গালী জানে না সে শুধু দেলুকে বাচানোর জন্য নিজের বাবা-মা কে ভুলে অন্যের জন্য প্রান দিচ্ছে। যার বাপ ফাসিতে ঝুলবে সে ঠিকই ঘরে বসে রইল আর তুমি উন্মাদ হয়ে নিজের অসুস্থ মা-বাবা কে পথে বসিয়ে শহীদ হবার আশায় এক ভুল লোকের জিন্য আত্মাহুতি দিলে। সেম এমন মানব জন্মকে ...........................
ফেসবুকের পাতা থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

