somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ব প্রজন্মের একটি অংশ কবরকে তাদের ইবাদত খানা বানিয়ে ফেলেছিল আর আমরা ফেইসবুককে

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পূর্ব প্রজন্মের একটি অংশ কবরকে তাদের ইবাদত খানা বানিয়ে ফেলেছিল আর আমরা ফেইসবুককে। শয়তান কত নিখুতভাবে আমাদের ঈমান ধ্বংস করে ফেলছে তা কি আমরা বুঝতেছি না! প্রযুক্তির ভুল ব্যবহারে আপনি হারাতে পারেন ঈমান, এখনই সচেতনতা গড়ে তুলতে হবে।


১ লাইক = ১ টি প্রার্থনা, যদি বিশ্বাস করেন তবে আমিন না লিখে যাবেন না, আল্লাহ আমার মা কে সুস্থ করে দাও ইত্যাদি ইত্যাদি টাইপের স্ট্যাটাস ফেইসবুকে আমরা অহরহ দেখতে পাই। অনেকেই মনে করেন এতে দুষের কি আছে? একজন তো আমাকে বেশ খারাপভাবে অপমানও করল। এসবে লাইক, কমেন্ট, শেয়ার করছেন অনেক বড় বড় আলেম শ্রেণীর লোকও। আমি সাধারণ একজন মানুষ সেসব আলেমদের থেকে বেশী জ্ঞানী হয়ে গেলাম না কি? আমার না আছে টাকা, না আছে ফতোয়া জারি করার ক্ষমতা, না আমার আছে হাজার হাজার ফলোয়ার! কিসের ভিত্তিতে আমি তাদের ধর্ম ব্যবসা বন্ধ করার চিন্তা করছি।

ভাই শুনেন, প্রার্থনা করার নিয়ম আমাদের পথ প্রদর্শকগন অতি সুন্দরভাবে দেখিয়ে গেছেন। ১ টি কমেন্ট বা ১ টি লাইক কিভাবে ১ টি প্রার্থনার সমান হবে? কিসের সাথে কি তুলনা করা হচ্ছে? প্রার্থনা কার কাছে কিভাবে করবেন তা যদি নাই জানেন তবে আপনি কিসের ঈমানদার? আমাদের পথ প্রদর্শক তাহলে কি শিখিয়ে গেলেন? আমরা কি আমাদের নামাজ বা প্রার্থনার বিকল্প প্রন্থা নিজেরাই আবিষ্কার করে ফেলেছি?

কবরের পাশে প্রার্থনা করাও দোষের কিছু ছিল না, যদি না তারা সেখানে শিরক এর কাজ করত। আমাদের পথপ্রদর্শকগন নিশ্চয় বুঝেছিলেন যে, সাধারণ মানুষ না বুঝে এখানে এসে শিরক করে ফেলতে পারে তাই তারা নিষেধ করে গেছেন। আমরা নিজেরা বেশী বুঝদার হয়ে গেলে আজকের আমাদের পরিণতির জন্য আমরা নয়ত আর কে বেশী দায়ী?

আমার মা অসুস্থ আপনারা দোয়া করবেন - এরকম স্ট্যাটাসে দোষের কিছু নাই। কিন্তু কেউ যদি বলে, আল্লাহ আমার মা কে সুস্থ করে দাও। তবে একটি সময় এটা একটি প্রথা হিসেবে চালু হয়ে যাবে। আল্লাহ কি আপনার মনের প্রার্থনা বুঝেন না? না কি তিনি শুধু ফেইসবুকে থাকেন? তাছাড়া প্রার্থনা করার তো একটি নিয়ম আছে! তাই ব্যক্তিগত চাওয়া নামাজে দাড়িয়ে চান, ফেইসবুক কোন ইবাদত খানা নয়।

যারা বলে, আমি না খেলে যাবেন না। তাদের বিষয়ে আর নতুন করে কি বলব। কমেন্ট পাওয়ার জন্য তারা তাদের স্ত্রীদের ছবিও শেয়ার করে। এদের ফ্রেন্ড লিষ্টে যারা রাখে তারাও সমান অপরাধী। এমন মানুষদের থেকে ১ হাজার হাত দূরে থাকুন। তাছাড়া ৯৯% ক্ষেত্রে কমেন্ট পাওয়ার জন্য ফটোশপে এডিট করা ছবি পোষ্ট দিয়ে এরা কমেন্ট ভিক্ষা চায়। কেউ কেউ তো দেখী আল্লাহর গজবের কথা শুনেও আমিন লেখে যায়। কোথায় তারা ক্ষমা চাইবে, তওবা করবে!! তা না করে আমীন লিখতে বলে। একটি পোষ্টে দেখলাম একজন মৃত মানুষের উপরে একটি বড় সাফ পেছিয়ে দিয়ে (ফটোশপ দিয়ে) বলছে আমিন না লিখে যাবেন না। যেখানে আমরা তওবা করব সেখানে আমিন লিখছি, আর যেখানে আমিন লিখব সেখানে তওবা করছি। আমার ভালো পোষ্টেও যদি সাধারণ মানুষ বিভ্রান্ত হয় তবে সে দ্বায়ও আপনার

আসুন আমরা সচেতন হই। না বুঝে ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি সত্যিই ক্ষমাশীল পরম দয়ালু। আমরা প্রতিনিয়ত বুঝে না বুঝে তার অমর্যাদা করছি কিন্তু তিনি ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন। বন্দা কখন ক্ষমা চাইবে সে অপেক্ষায় থাকেন। আর মৃত্যুর পর তো আর ক্ষমা চাওয়ার সুযোগ নাই। আপনি এই পোষ্টটি পড়ছেন মানে আপনি এখনো সুযোগ আছে ক্ষমা চাওয়ার কারণ আপনি বেচে আছেন। তাই আসুন, আজই আমরা নিজেদের সংশোধন করি। এই পোষ্টটি আপনারা প্লিজ শেয়ার করে ভয়াবহ গুনাহ থেকে অন্তত্য একজনকে হলেও রক্ষা করুন। এই উপলব্দীর জন্য বড় আলেম হওয়ার প্রয়োজন নাই। আপনি একটু চিন্তা করুন। আর আমার হেদায়েতের জন্য দোয়া করবেন পাশাপাশি যারা বিভ্রান্তিতে আছে তাদের হেদায়েতের জন্য আরো বেশী করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পূর্ব প্রজন্মের একটি অংশ কবরকে তাদের ইবাদত খানা বানিয়ে ফেলেছিল আর আমরা ফেইসবুককে। শয়তান কত নিখুতভাবে আমাদের ঈমান ধ্বংস করে ফেলছে তা কি আমরা বুঝতেছি না! প্রযুক্তির ভুল ব্যবহারে আপনি হারাতে পারেন ঈমান, এখনই সচেতনতা গড়ে তুলতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×