somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে রং লাগান - অনস্ক্রীন পেশাদারদের জন্য ১শত কোটি টাকার অধিক মূল্যের টিপস

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনস্ক্রীন পেশাদারদের জন্য কিছু অমূল্য টিপস - সময় থাকতে নিজেকে বাচান, নয়ত দেরী হলে আমার মতো কাদতে হবে। যারা দিনরাত শুধু কাজের মধ্যে ডুবে থাকেন তাদের জন্য আজকের লেখা। আমার নিজের জীবন থেকে নেয়া।



১। হাসতে খেলতে ভুলে যাবেন না - সারাদিন শুধু কাজ নয়। মাঝে মধ্যে স্ক্রীন থেকে বেরিয়ে বাস্তব জীবনে বাস করতে শিখুন। হাসুন খেলুন। জীবন কত সুন্দর সেটা অনুভব করে দেখুন।

২। একটা রোবটও তো সারাদিন একটা বিশ্রাম ছাড়া কাজ করতে পারে। আমরা মানুষ তাই আমাদের জীবন যাপন রোবট থেকে উন্নত হওয়া উচিত।

৩। মাঝে মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন। নিজের বাইক না থাকলে বন্ধুর কাছ থেকে ধার নিন। সাই করে ছুটে চলুন ফাকা রাস্তা ধরে। শহর থেকে দূরে কোথাও গিয়ে এক কাপ চা খেয়ে আসুন।

৪। বাজারে এখন কোন মৌসুমী ফল আসছে সেটার খুজ নিন। সবার আগে মৌসুমী ফল আপনি খাওয়ার চেষ্টা করুন। মৌসুমী ফল এই মৌসুমে সকল রোগের প্রতিশেধক থাকে। এটা কখনই মিস করা যাবে না।

৫। সময় বাচাতে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে শপিং নয়। কাচা বাজারে গিয়ে তাজা সবজী কিনে নিয়ে আসুন। মজা করে তৃপ্তির সাথে খান। গায়ে কাদা মাটি লাগতে দিন। পরিশ্রমী হোন। গোসল করে আবার সুন্দর কাগড় পড়ে পরিপাটি হয়ে উঠুুন।

৬। নতুন একটি গল্প বা কবিতার বই কিনে নিয়ে আসুন। প্রতিদিন ১/২ পৃষ্টা করে পড়ুন। অথবা গীটারে প্রিয় সুরটা তুলে আনুন। গেয়ে উঠুন গলা খুলে। প্রিয় গানটির মাঝে নিজেকে হারিয়ে ফেলুন।

৭। হাটুন - প্রতিদিন ১ মাইল হলেও হাটুন। হাটতে হাটতে প্রিয় কবিতাটি আবৃতি করতে থাকুন। হাটতে হাটতে মাঝে মধ্যে স্পর্শ করুন আপনার চারপাশের প্রকৃতি। অনুভব করুন, এই প্রকৃতির একটি অংশ আপনি নিজেও।

৮। হালকা ব্যায়াম - প্রতিদিন হালকা ইয়োগা করুন। ১৫-২০ বার লম্বা ধম নিন। ভারী জিম করতে যাবেন না। ইয়োগা হালকা পেটে করুন। কিছু ইয়োগা আছে যা খাওয়ার পর করলে সহজে হজম হয় এবং শরীরে শক্তি বৃদ্ধি করে। কোয়ান্টাম মেথডের ইয়োগা বইটি কিনে নিজে নিজেই হালকা ইয়োগা শুরু করুন।

৯। নিজেকে গুছান - প্রতিদিন একটু একটু করে নিজেকে গুছিয়ে আনুন। প্রার্থনা করুন। প্রার্থনা মনকে প্রশান্ত করে। নতুন নতুন কাজের আইডিয়া ও সম্ভাবনার দোয়ার খুলে যাবে।

১০। কাজ করতে করতে ভুলে যাবেন না যে আপনার ঘুমানোর সময় হয়ে গেছে। ঘুম আপনাকে নতুন দিনের আরো বেশী কাজের জন্য প্রস্তুত করে তুলবে। সময় হলেই সব কাজ বন্ধ করে হালকা ঠান্ডা এক গ্লাস পানি পান করে ঘুমিয়ে পড়ুন।

আমার কথা আমাদের কথা
ওয়েব ডেভেলাপার হিসেবে ফ্রিলেন্সিং যখন শুরু করি তখন ভেবেছিলাম, যাক এতোদিন পর একটি সেক্টরে আসলাম যেখানে কাজ করে আনন্দ পাব। কেননা, কাজে নতুনত্ত্ব আছে। সেই নতুনত্ত্বের ভেতরে এমনভাবে একাকার হয়ে গেলাম যে, সময় মতো খাওয়া দাওয়া করারও সুযোগ ছিল না। ধীরে ধীরে শরীরে অসুস্থততা বাসা বাধতে থাকে। প্রকৃতির এই এক নিয়ম বড়ই কঠিন। সে অনিয়ম প্রছন্দ করে না। আজ বুঝলাম, সবার আগে শরীরের সুস্থতা।
আজ তাই এই প্রতিজ্ঞা করছি, শরীরের উপর চাপ সৃষ্টি করে কোন কাজ নয়। সুস্থ শরীর সত্যিই স্রষ্টার এক অপার নিয়ামত। ৬/৭ দিন থেকে ব্লাড প্রেসার ডাউন হয়ে আছে। ব্লাড প্রেসার এতই কম যে, ঠিকভাবে রমজানের বাধ্যতামূলক আমলগুলো করতেও বেশ কষ্ট হচ্ছে। অথচ একটা সময় ছিল, রমজান আসলে আমার চেহারা আরো দীপ্তময় হয়ে উঠত। অশোকে আজ আমাকে বিষন্ন করে রেখেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবারো সুস্থতার নিয়মের ভেতর আসতে চাই। আমরা সুস্থতা চাই কিন্তু সুস্থ থাকার যে নিয়ম তা ফলো করি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ও আমার পরিবার পরিজনকে ক্ষমা ও কল্যান দান করেন। আমীন
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×