লজ্জা করছে খুবই লজ্জা আমার আইয়ুব বাচ্চুর গান ভাল লাগে না,আমারভালো লাগে এ আর রহমানআমার ডঃ ইউনুস ভালো লাগে না,আমারভালো লাগে আমত্য সেন!!
আমার সাকিব আল হাসান ভালো লাগে না,আমার ভালো লাগে টেন্ডুলকার...আমার রহমান বয়াতি মরলে খবরথাকে না,আমার মান্না দে মরলে খবর থাকে...আমি বাংলায় হাসি,বাংলায় গাই,বাংলায়করি উল্লাস শুধু একদিন গাই,আর প্রতিদিন গুনগুন করি....মা তুজে সালাম, বান্দে মাতারাম! টি২০ বিশ্বকাপে গান শেষ করে আইয়ুব বাচ্চু দুঃখ করে বলেই ফেলেছিলেন, সব হাততালি জমিয়ে রাখুন, সন্ধার পরে সেই হাততালি কাজে লাগবে!!বাংলাদেশী বলে ২০মিনিট গান গাইবার সুযোগ পেয়েছি!বিদেশি হইলে আরও বেশী সুযোগ পাইতাম!!!
খবর কি জানেন??? গতকালও আরেক বাংলাদেশীর লাশ ফেরত পাঠিয়েছে আমাদের বন্ধু দেশ ভারত।। সত্যিই বন্ধু বটে,সত্যি একটা কথা বলি গতকাল জাতীয় সঙ্গীত চলিবার সময় আমি বসা থেকে উঠে দাঁড়াই নাই...!!!আমার কাছে এই মেকি দেশ প্রেম আর ভালো লাগছে না...সত্যি আমি আমার জাতীয় সঙ্গীত এর অপমান আর সইতে পারছি না...স্বাধীনতা তুমি বহমান থাকো... এই দোয়াইকরি।।
(আইয়ুব বাচ্চু - "আপনারা যারা বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে? এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই,এটা পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট, আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ।")
এই জাতি নিজ দেশের রত্নদের কবে সম্মান দিতে শিখবে ???
আজকে ওস্তাদরে এতো বড় অপমান কেন করলো কেন আমগো দেশে কি শিল্পীর অভাব ছিল
ইন্দিয়ার কোন বড় অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের ডাকা হয়,কোন অনুষ্ঠানে আপনাদের কারো জানা আছে
পাপনরে কি কমু আয়োজগ কমিটিরে কি কমু আমরাই তো খারাপ,আমি কেন এই অনুষ্ঠান বয়কট করলাম না
আজকে কেন জানি মনে হচ্ছে আমরাই আমাদের জাত চিনাই এবং অপমানিত হই।
ধিক্কার জানাই ওইসব মানুষ কে যারা নিজ দেশের মর্যাদা দেয় না
এই সম্পর্কিত আরেকটি লিখা লিখছিলাম কিন্তু শেষ দিতে পারি নাই এইখানে তাই শেষ দিলাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



