অসম্ভব বলে কিছু নেই
চারদিকে এখন আরেফিন শুভর জয়জয়কার। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। সঙ্গে আছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সানি্নধ্য। অনেকেই তাঁকে আগামী দিনের 'সুপারস্টার' ভেবে বসে আছেন। স্বপ্নটা শুভ নিজেও দেখছেন। লিখেছেন সুদীপ কুমার দীপ, ছবি তুলেছেন নাভিদ ইশতিয়াক তরু
আরেফিন শুভর চলচ্চিত্রে অভিষেক ঘটার কথা ছিল বছর সাতেক আগেই। সালাউদ্দিন লাভলুর 'ওয়ারিশ' ছবির মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হয়নি। আর তখনই শুরু হয় টিকে থাকার লড়াই। তবে একটুও ভেঙে পড়েননি শুভ। 'এমন কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠান, বড় পরিচালক নেই, যাঁর কাছে আমি যাইনি। কিন্তু কেউ প্রথমে আমাকে নিয়ে বাজি ধরতে চাননি। উল্টো প্রতিনিয়ত সমলোচনার মুখে পড়েছি। একদিকে ছোট পর্দা, র্যাম্প, মডেলিং ছেড়ে দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছি, অন্যদিকে হাতে কোনো সুযোগ নেই। চরম হতাশায় কেটেছে দিনগুলো। কাউকে কিছু বলতে গিয়েও পারিনি। সংগ্রাম করে গেছি চুপচাপ'- বললেন হালের স্টাইলিস্ট এই তরুণ নায়ক।
আরেফিন শুভর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি খিজির হায়াৎ খানের 'জাগো'। এরপর দীর্ঘ বিরতি দিয়ে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'ছায়াছবি'তে। শুটিং-ডাবিং শেষ হলেও কোনো এক অজানা কারণে ছবিটি আটকে আছে। তবে পরবর্তী সময়ে চুক্তিবদ্ধ হওয়া সাফি উদ্দীনের 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী' দিয়ে তিনি প্রথম দর্শকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হন। এরপর দেবাশীষ বিশ্বাসের 'ভালোবাসা জিন্দাবাদ'ও ব্যবসায়িক সফলতা পায়। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইফতেখার চৌধুরীর 'অগ্নি' দিয়ে। বছরের অন্যতম ব্যবসাসফল এই ছবির মাধ্যমে তিনি এরই মধ্যে একটি শক্ত অবস্থান গড়ে নিয়েছেন। এখন তাঁর হাতে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'তারকাঁটা', আশিকুর রহমানের 'কিস্তিমাৎ', শাহাদাৎ হোসেন লিটনের 'মন বোঝে না', শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন'সহ বেশ কয়েকটি ছবি। শুভ বলেন, 'যদিও অনেকে বলছেন, আমি নিজের অবস্থান তৈরি করে নিয়েছি, আমি আসলে অতটা ভাবছি না। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন নিয়ম করেই জিম, নাচ, ফাইট, অভিনয়ে তালিম নিচ্ছি। নিজের ভুলভ্রান্তি শুধরে দর্শকদের হৃদয়ে আরো পাকাপোক্ত আসন গড়তে চাই।'
রাঁধে মেয়ে কি চুল বাঁধে না? 'অগ্নি'তে নিজের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন এই নায়কও। গানটি যাঁরা শুনেছেন, একবাক্যে বলেছেন, শুভ চাইলে পেশাদার কণ্ঠশিল্পী হতে পারেন। তবে শুভ এদিকে এখন সময় দিতে চান না। বললেন, 'আগে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হই, তারপর না হয় গানের বিষয়টা নিয়ে ভাবা যাবে। তবে আমার কাছে কিন্তু অসম্ভব বলে কিছু নেই।'
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।