সোডিয়াম লাইট এর এই পোলটা আমার পরিচিত।রাত হলেই আমি এর নিচে এসে দাড়াই।সোডিয়ামলাইট তুমি ভাল আছ?তোমার সাথে আমার মিল কি জানো?তুমি রাতের বেলা জ্বলে ওঠো…আমিও জ্বলে উঠি…তোমাকে ঘিরে পোকার দল ঘিরে থাকে…আর আমাকে ঘিরেও…হা হা হা…পোকাই তো…পোকা…ভয়ন্ঙ্কর পোকা…খুবলে খুবলে খায়…অমানুষ কোথাকার
ধুর…ঠোট এর লাল লিপস্টিক টা গাঢ় হয় নি।গাঢ় না হলে অমানুষের দল এই ঠোট এ কামড় দিবে না…আর ঠোট এ কামড় না দিলে আমার পেট এ ক্ষুধা কামড় দিবে…তার মানে একটা কামড় থাকবেই…শালার জীবন!
আকাশ এ পূর্নিমার চাদ উঠেছে…চাদ তুমি ভাল আছো?তোমার গায়ে কলঙ্ক কেন জানো?কারন তুমি আমার প্রতিটা রাতের সাক্ষী…তারপরেও তুমি নির্বাক…তুমি পারতে এক মুঠো জোছনা দিয়ে আমার জীবন টা আলকিত করতে…কিন্তু…হা হা
'কামের ক্ষুধা আর রুটির ক্ষুধায় চাদ কি হবে তুমি?
ঝলসানো রুটি নাকি ষোড়শী মেয়ের স্তন?'
শাড়ীর আচলটা সরিয়ে পেট বের করে রাখলাম…এই পেট ই তো সব…সবাই দেখুক কার জন্য পথ এ অপেক্ষায় দাড়ায় আছি।কখন কেউ এসে বিচ্ছিরি ভাবে তাকাবে…লোলুপ কামুক দৃষ্টি তে এক পলক তাকিয়ে কদাকার ভাবে বলবে-মাগী তোররেট কত?…ইচ্ছা করে মুখে থু দেই…ক্যান রে?আমাদের মানুষ মনে হয় না?
বিঃ দ্রঃ কথা গুলোতে যদি কিছু মনে মানে মাইন্ড করে থাকেন তাহলে কিচ্ছু করার নাই...... শুধু একটাই কাজ করতে পারেন ভালভাবে মুড়ি ভিজিয়ে খেতে পারেন -_-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



