আমরা মধ্যবিত্ত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বাপ জীবনে বিরাট কিছু করতে পারেননি, ৭১ এ যুদ্ধের বাজারে দাদা সম্পত্তির পাহাড় বানিয়ে যাননি। আমরা থাকি ভাড়া বাসায়। ঢাকায় থাকতে পারা আমাদের জীবনের বড় সার্থকতা। আপোষ করে বেঁচে থাকতে পারা আমাদের বড় বৈশিষ্ট্য।আমাদের প্রেম, ভালোবাসা ইত্যাদি আবেগ সম্পর্কিত ব্যাপার নিয়ে খুব বেশি মাথা ঘামালে চলে না। যারা ঘামায় তারা কেউ ইতিহাস হতে পারেনি, তারা হেরে গিয়েছে। বাবা-মায়েরা তাই আতংকিত থাকেন আমাদের জীবনে প্রেমের গন্ধ পেলে।
জীবনসঙ্গী হিসেবে আমাদের আশা থাকে একটি রাজকন্যা পাওয়ার, এবং পাই মফঃস্বলের উচ্চ মাধ্যমিক পাশ, মোটামুটি ধরনের মেয়ে। আমাদের বিয়েগুলো পারিবারিক পছন্দে হয়। আমরা বিবাহ বিচ্ছেদের ঝামেলায় জড়াতে চাই না সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। স্বামী-স্ত্রী একে অপরকে পছন্দ না হলেও দিনের পর দিন আমরা সুখী দাম্পত্য জীবনের অভিনয় করে কাটিয়ে দেই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলি।
টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে সমাজে বাস করা আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন