ডোরেমন নামের কার্টুনকে ঘিরে হিন্দির যে ভয়াল আগ্রাসন শুরু হয়েছে তা কেবল ভাষা নয়, সাংস্কৃতিক আগ্রাসনও বটে। ছোটবেলাতেই হিন্দির আগ্রাসনে বিপর্যস্ত বাংলাদেশের শিশুরা। জাপানি কার্টুন ডোরেমন বাংলাদেশে প্রচারিত হয় ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে হিন্দি ভাষায়। শিশুদের মধ্যে খুবই জনপ্রিয় এ কার্টুনটি দেখে শিশুরা বাংলা ভাষার চেয়ে হিন্দি ভাষার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে বলে অভিভাবকেরা শঙ্কা প্রকাশ করেছেন। ডোরেমনের কল্পকাহিনী গড়ে উঠেছে একটি রোবট বিড়ালকে ঘিরে। বিড়ালটি নোবিতা নামের এক ছেলেকে সাহায্য করার জন্য বিংশ শতাব্দীতে এসে হাজির হয়। ১৯৬৯ সালে সর্বপ্রথম জাপানি এ কার্টুনটি কমিকস হিসেবে প্রকাশিত হয়। ২০০৮ সালে জাপানের সংস্কৃতি অন্যান্য দেশের কাছে তুলে ধরার জন্য, জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডোরেমনকে দেশটির প্রথম কার্টুন দূত হিসেবে ঘোষণা করা হয়। জাপানি ভাষা থেকে হিন্দিতে ভাষান্তরিত ডোরেমন ভারতীয় একটি হিন্দি চ্যানেলে প্রতিদিন দেখানো হয়। ক্যাবল কানেকশনের কল্যাণে এ কার্টুনটি এখন বাংলাদেশের শহর ও মফস্বলের শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়। ডোরেমন দেখতে দেখতে চার থেকে ১০ বছরের শিশুরা পুরো দস্তুর হিন্দিতে কথা বলতে পারে। এটি হয়েছে তাদের প্রিয় কার্টুন । ডোরেমন ছাড়া এখন শিশুদের চলে না। তাদের বেশির ভাগ সময়ই কাটে ডোরেমন দেখে। মায়েরাও বিকল্প না থাকায় শিশুকে কোনো একটা বিষয়ে ব্যস্ত রাখার জন্য কার্টুনের এ আগ্রাসন মেনে নিতে বাধ্য হচ্ছেন। এতে বড় ধরনের সমস্যা হচ্ছে। হিন্দি হয়ে যাচ্ছে শিশুর দ্বিতীয় ভাষা। বাসায় তো ও হিন্দি বলেই, স্কুলেও অনেক সময় শিক্ষকদের সাথে হিন্দিতে কথা বলে। বাংলাদেশের চার থেকে ১২ বছর বয়সী এবং তারও ওপরের দিকের শিশুরা খুব সাবলীল ভাবেই হিন্দিতে ডোরেমন কার্টুনের গান গাইতে পারে। শুধু গানই নয়, শহর এবং মফস্বলের অনেক শিশুই হিন্দিতে কথা বলতে পারে সাবলীলভাবে। এর ফলে তার মাতৃভাষার বিকাশ ব্যাহত হচ্ছে। ভিন্ন সংস্কৃতির এ কার্টুনের প্রতি শিশুরা যদি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তা হলে তা সামাজিকভাবেও বিভিন্ন দ্বনেদ্ধর সৃষ্টি করতে পারে।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।