“নাটকের চতুর্থ পর্ব প্রচারের পর আমার স্ত্রী একটি অসম্ভব রূপবান ছেলের জন্ম দিলেন। ছেলেটি দু’দিন বেঁচে রইল- তৃতীয় দিনের দিন মারা গেল। বাচ্চারা চিৎকার করে কাঁদছে। তাদের মা’কে ঘুমের অষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছ। আর আমি কি করছি- মাথা নিচু করে লিখে যাচ্ছি অয়োময়ের নবম, দশম পর্ব। নাটক যেন বন্ধ না হয়- “Show must go on”
লিখতে লিখতে হঠাৎ কি মনে হল। বিছানায় শুয়ে থাকা স্ত্রীর দিকে তাকালাম। দেখি সে জলভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়ত ভাবছে, এই পাষান-হৃদয় মানুষটির সঙ্গে আমার বিয়ে হল?
আমি তার পাশে গিয়ে বসলাম না। মাথায় হাত রাখলাম না। সান্তনার কথাও কিছু বললাম না। আমার হাতে সময় নেই। আমার কাজ শেষ করতে হবে-
“I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep”
একদিন আমার সব কাজ শেষ হবে। চাঁদনী পহর রাতে মৃত্যুর জন্যে প্রস্তুত হব। তখন এ জীবনে সঞ্চিত সমস্ত ব্যথার কথা ভেবে চিৎকার করে কাঁদব। আজ আমার কাঁদার অবসর নেই। I have promises to keep.”
লেখাগুলো প্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। হুমায়ূন আহমেদ-কে খুব কাছের একজন ভাবি বলেই মনটা এতটা খারাপ……
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


