হে বাঙ্গালী! তোমাকে কি বলব?
সত্যিই, তোমার তুলনা হয়না!
তুমি না খেতে পেয়ে মরলে সরকার যখন বলে---
যে তুমি অনাহারে নয় অখাদ্য খেয়েই মরেছ!
তা শুনেই তোমার আত্মার মুক্তি হয়!
তোমার স্ত্রী, তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে
যখন হাস্পাতালের বেড না পেয়ে মাটিতে শুয়ে থাকে!
স্বাস্থ্ব্য মন্ত্রকের আমলা তখন বলে---
মাত্র তো দু এক দিনের ব্যাপার! তেমন কোনো প্রবলেম তো হবার কথা নয়!
শুনে তোমার মন গভীর প্রশান্তিতে ভরে ওঠে!
হাস্পাতালে তোমাদের শিশুরা যখন মুরগীর মত মরতে থাকে!
ডাক্তার মন্ত্রীর পরিসংখানে ব্যাপারটা নর্মাল---
শুনেই তুমি আশ্বস্ত হও!
প্রকাশ্য দিবালোকে মহিলার কাপড় টেনে ছিঁড়লেও,
যখন প্রশাসন বলেন---
এরকম তো কতই হয়!
তোমার বিক্ষুব্ ধ মন শান্ত হয়ে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


