সকাল বেলা ঘুম থেকে উঠে মোবাইলে খবর পড়ার অনেকের মতো আমারও একটা প্রিয় অভ্যাস। এতে একসাথে দুই কাজ হয়; সকালের আরাম বিছানায় আরো কিচ্ছুক্ষন থাকা যায় আর দেশ বিদেশের খবর জানা হয়। সকাল বেলা কে চাই মনটা খারাপ করতে, তাই যতদুর সম্ভব অপ্রিয় খবর এবং খবরের ছবি গুলো এড়িয়ে, চলি এমন কি গুরুত্বপূর্ন খবর হলেও পরে পড়ার জন্য রেখেদিয়। কন্তু আজকের একটা ছবি আর খবরট এড়িয়ে যেতে পারলাম না।
মক্কায় মারা যাওয়া হাজীদের মৃতুদেহ পরিস্কার করা হচ্ছে বুলডুজার দিয়ে। আমরা জানি সৌদিরা আমাদের মানুষ হিসাবে গন্য করে না। তাই বলে মৃতু হাজীদের কেও??? যাদের আল্লাহ সয়ং শহীদের মর্যাদা দিয়েছেন।
মুফতি সাহেব অনেক জ্ঞানী লোক। ওনার মতে, মক্কার ঘটনা আল্লাহর ইচ্ছা এবং এরা বেহেশতে গেছেন। সৌদি সরকারের কিছুই করার নেই। ওনার কথা শুনে মোশারফ করিমের মতো জানতে ইচ্ছা করে, আপনি এখানে কি করতেছেন বেহশতে যান না কেন??
এদের কথা শুনে আর কাজ দেখে মনে হায়, সৌদি সরকারই খুব আরামে আছে সব কিছু আল্লাহর উপর চালাই দিতে পারে। জবাবদিহীতা চাইলে উত্তর একটাই, আল্লাহর সাথে যোগাযোগ করো।
তার পরেও একটা প্রশ্ন: ১২০ জন দেহরক্ষী নিয়ে যার হ্বজ করতে হয়, শয়তানকে পাথর মারার জন্য তার ভির ঠেলে যাওয়ার দরকার কি। হেলিকোপ্টার নিয়ে আকাশ থেকে পাথর ছুড়লে তো হয়।
জানি এই লেখা তাদের কাছে যাবে না। তার পরেও মানতে পারি না।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




