somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রে যাপিত জীবন - ২ ( চীন দেশে জ্ঞানার্জন পর্ব ) :-B :-B :-B :-B

০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বের পর..................

সমুদ্রে যাপিত জীবন-১ ( মোবাইল পর্ব ) ;) ;)

আরো আগেই ইচ্ছে ছিল লেখার কিন্ত ব্যস্ততার কারনে হয়ে উঠছিলনা ।এবার ধারাবাহিক ভাবে লেখার ইচ্ছে পোষন করছি ।শিক্ষানবিশ হিসেবে মাত্র একবছর জাহাজে কাটিয়েছি , এখনো পাড়ি দিতে হবে বহুদুর ।আপাতত এই এক বছরের যাপিত জীবন-ই তুলে ধরব আপনাদের সামনে


## একবছর সময়টির শেষ ভাগ কাটিয়েছি চীনে ড্রাই-ডকে ।প্রতিটি জাহাজকে একটি নির্দিষ্ট সময় পরপর রিপেয়ার ও মেইন্টেনেন্স এর জন্য ড্রাই-ডক করতে হয় । আমার সৌভাগ্য আমি ক্যাডেট লাইফেই ড্রাই-ডক দেখার চান্স পেয়েছি । ড্রাই - ডকিং এর গল্প পরে এক সময় করব । প্রায় দেড় মাস ছিলাম চীনে । এ সময় ঘুরেছি বেশ কিছু জায়গায় ।আমার ৮-৫টা ডিউটি ছিল । সারাদিন ডিউটির পর রাতে সবাই মিলে ঘুরতে বের হতাম । আমাদের ড্রাই-ডকটি গুয়াংজু শহরের কাছাকাছি ছিল ।এখানে একজন সাহাবীর মাজার ও চীনের সবচেয়ে প্রাচীন মসজিদটি অবস্থিত যা দেখার সৌভাগ্য আমার হয়েছে ।চীনাদের সবচেয়ে বড় উৎসব চাইনিজ নিউ ইয়ার যা ২২শে জানুয়ারি তে ছিল । ইংরেজী নববর্ষ তেমনটা উৎযাপন না করলেও চাইনিজ নববর্ষ পালন করা হয় বেশ বড় করে ।সব প্রতিষ্ঠান বন্ধ থাকে এ সময় ।নিউ ইয়ারের কিছু আগ হতেই ছুটি শুরু হয়ে যায় । ব্যস্ত ড্রাই-ডকটি যেন মুহুর্তেই মৃত্যুপুরি ।বাইরের তাপমাত্রা মাত্র ৩ডিগ্রী থাকা সত্তেও চাইনিজ নিউ ইয়ার উদযাপন করতে আমরা যাই এক চীনা পরিবারের বাসায় ।









পরিবারটির প্রধান ছিল আমাদের জাহাজের একজন সাপ্লায়ার ।চাইনিজ নিউ ইয়ারের সময় চীনা পরিবারগুলো একত্রিত হয় ।পরিবারের ছেলে হয়ত কাজ করে শত মাইল দুরের অন্য কোন
প্রভিন্সে ,সারা বছর যার কোন দেখা নেই , নিউ ইয়ার সেখানে পুনর্মিলনীর উপলক্ষ্য নিয়ে আসে অনেকটা আমাদের ঈদের মত ।দিনটা বেশ মজায় কেটে ছিল শুধু খাওয়ার পর্বটা ছাড়া ।চীনে গিয়ে চপস্টিকে খাওয়াও রপ্ত করেছি তবে সমস্যা ছিল অন্যখানে ।শুরুতে পরিবারটি আমাদের আপ্যায়ন করে বিভিন্ন ফল দিয়ে।তখনি ক্যাপ্টেন স্যার বলে ছিলেন , বেশি করে খেয়ে নাও । পরে এই কথার মাজেজা বুঝতে পেরেছি ।মি. কিং (পরিবারটির প্রধান ) জানতেন আমরা সবাই মুসলিম ।তাই, কোন হারাম খাবার রাখেন নি মেন্যুতে ।ভাত, সব্জি,মুরগি,চিংড়ি,স্কুইড আর হাঁসের মাংস পরিবেশন করা হয় আমাদের ।




























কিন্তু তাদের মশলা বিহীন সিদ্ধ মাংস ও সবজি যে আমার রুচে না :((:((।করুন নয়নে তাকিয়ে খালি ভাত আর কিছু সিদ্ধ আলু তুলে নিলাম ।মনে মনে ভাবছি দেশে যে এতদিন কত চাইনিজ খেলাম ওইগুলান কই ?X(X(X(X(X(X(
এক ঘন্টা যাবৎ খাবার অভিনয় করে গেলাম । তবে আমদের মাঝে কয়েক জন বেশ উপভোগ করল । খাওয়া শেষে পরিবারটিকে ধন্যবাদ জানিয়ে ও ফটোসেশন করে বিদায় নিলাম আমরা ।


চলবে................


বিঃদ্রঃ খুব সম্প্রতি সামুতে দুই বছর পূর্ণ হল........যারা বিভিন্ন সময় আমার ব্লগে এসে আমাকে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রইল..........।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:০৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×