somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান ক্রসফায়ার অস্থিরতা নিয়ে কিছু কথা

০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যখন অনন্যোপায় হয়ে যায়, ক্ষুদার্থ থাকে তখন সে অপরাধী হয়ে চুরি, ছিনতাই অনেক কিছুই করে। ধর্মও শেষ উপায় হিসাবে ভিক্ষা করার অনুমতি দিয়েছে। আর রাষ্ট্রের বিচারবিভাগ যখন অকার্যকর হয়ে যায় তখন তার শাসনবিভাগ ক্রসফায়ার নামক শেষ উপায় খুঁজে বের করে। মনে আছে অপারেশন ক্লিন হার্টের সময় মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিছুদিন আগে পর্যন্ত (কক্সবাজারের একরাম হত্যার আগে পর্যন্ত) ভালই বলছিল। কিন্তু যখন তার মৃত্যুর ঠিক পূর্বের অডিও ক্লিপস শুনলো তখন কি করে যেন সবার ভিতরে মনুষ্যত্ববোধটা নাড়া দিয়ে উঠল। আমরা কেন বুঝি না, ইয়াবা যেমন একজন মানুষকে ভিতরে ভিতরে শেষ করে দেয়... বিচারহীনতাও একটা রাষ্ট্রকে ভিতর থেকে শেষ করে দেয়। যারা ধুমায়ে ইয়াবা ব্যবসা করে বা করতো তারাও জানে ধরা পড়লে বড়জোর জেল হবে, ২/১ সপ্তাহ থেকে আবার জামিন নিয়ে বের হয়ে আসা যাবে। শুধু মাদক না, এই দেশের সব গডফাদার তাই মনে করে।

এই দীর্ঘ বিচার প্রক্রিয়া, বিচার না হবার সংস্কৃতি দেশটাকে কান্সারের মত জেকে বসেছে। খালি চোখে দেখা হায় না, কিন্তু ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। আমরা জানি না কাউন্সিলর একরাম আসলেই অপরাধী নাকি নিরপরাধি... তবে তাকেও কেন রাষ্ট্র বিচারের মুখোমুখি করতে পারে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলে মাদকের বিরুদ্ধে আলাদা ট্রাইবুনাল করে দ্রুত বিচার কেন করা যাবে না... বিশ্বকাপে বাসার ছাদে পতাকা উড়ানো যাবে নাকি যাবে না এইসব ফালতু জিনিস নিয়ে আদালত ব্যস্ত থাকতে পারলে মাদক নিয়ে কেন নয়... নাকি ভয়, পাছে নিজেদের নামই যদি বের হয়ে যায়। সাগর রুনির ৪৮ ঘণ্টা আজও শেষ হয়নি। আসলে জেগে জেগে ঘুমালে তাকে জাগানো যায় না। সরকার যদি না চায় তাহলে মূল অপরাধী কোনদিনও ধরা পড়বে না। বাংলাদেশ মায়ানমার সীমান্ত মাত্র ২৭১ কিলোমিটার। যা মাদক আসে এই পথ ধরেই ঢুকে। টেকনাফ হয়ে সারা দেশে ছড়িয়ে পরে। এই অংশটুকু নিয়ন্ত্রণ করতে পারে না সরকার ?? আসলে করতে চায় না।

২০০৩ সালে থাইল্যান্ডে একই ধরনের যুদ্ধ ঘোষণা করে সেই দেশের সরকার। ৩ মাসে ২৮০০ মানুষ মারা যায়। human rights watch এর মতে যার অর্ধেকই রাজনৈতিক হত্যাকাণ্ড। যার বিচার আজ পর্যন্ত হয় নি। রাষ্ট্র তার নিজের প্রশাসনের বিচার করে না। তনু হত্যার বিচার হয় নি, নারায়ণগঞ্জ ৭ খুনেরও কিছু হতো না যদি না লাশ অভাবে ভেসে উঠতো। এবারও হবে না। মাদকের বিরুদ্ধে নাকি যুদ্ধ চলছে দেশে, আর এই মধ্যে মাদক সম্রাট বদি ও তার সহযোগীদের ওমরাহ্‌ পালন কিন্তু সেটাই বলে... আয়নাবাজি মুভির মত গডফাদারদের রাষ্ট্র সুযোগ করে দেয়। আর আমরা?? আমরা বরং স্যাটেলাইট আর উন্নয়নশীল দেশের পরে আর কি নিয়ে ফুটানি করা যায় সেটা দেখার অপেক্ষায় থাকি।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×