=====অবৈধ প্রেমের পরিণাম=====
যুবক-যুবতীর গুপ্ত ভালোবাসা তো কেবল কিছু দৈহিক সুখ লুটার জন্য। যার শুরুতে ও চক্ষে অশ্রু ঝরে এবং শেষেও। তবে শুরুতে ঝরে আনন্দাশ্রু, আর শেষে উপেক্ষা ও লাঞ্চনার। কারণ, কপট প্রেম লুকোচুরি, মুখে মধু, হৃদয়ে ছুরি’ই অধিকাংশ হয়। এতে তরুনী বুঝতে পারে না যে, প্রেমিক তার নিকট থেকে যৌনতৃপ্তি লাভ করে তাকে বিনষ্ট করে চুইংগামের মত মিষ্টতা চুষে নিয়ে শেষে আঠাল পদার্থটিকে ছুড়ে ফেলে দেবে।
"বন্ধুগো যেও ভূলে-
প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে।
উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি,
জানি, তার কাছে যাও শুধু তার গন্ধ-সুষমা লাগি।"
সুতরাই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত মুসলিম তরুনীকে এবং তার অভিভাবককেও। “কারণ বালির বাঁধ, শঠের প্রীতি, এ দুয়ের একই রীতি।”
সুত্রঃ
আদর্শ বিবাহ ও দাম্পত্য
আব্দুল হামীদ মাদানী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



