somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ এক বোকা প্রেমিকের আত্মহত্যা ۞۞

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেমিকের নাম এহসানুল হক তন্ময় (১৬) ও প্রেমিকার নাম শেহরীন রহমান মীম (১৬)। দুজনই রাজধানী ঢাকার মগবাজারের প্রভাতী বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্বপ্ন ছিল তাদের একসঙ্গে ঘর বাঁধার। একসঙ্গে বেঁচে থাকার। মরলেও একসঙ্গে মরার। সেই স্বপ্ন পূরণ হলো না কারোরই। একজন জীবন দিয়ে ভালবাসার ঋণ শোধ করল। অন্যজন মরতে গিয়েও পারেনি। তারা প্রেমিক যুগল তন্ময় আর মীম। বয়সে দু’জনই কিশোর। স্কুলের সহপাঠী। বন্ধুত্ব থেকে প্রেম। তারপর দিন দিন প্রেমকে পরিণত করার চোখে স্বপ্ন। আজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে বাদ সাধলো পরিবার। জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু অটল প্রেমিকযুগল। বৃহস্পতিবার বিকালে বাসা থেকে পালিয়ে যায় তারা। রাতভর এলোমেলো এদিক-সেদিক ঘোরাফেরা শেষে দুজনের সিদ্ধান্ত আত্মহত্যা করার। জীবনে বেঁচে থেকে যদি একে অপরকে না পাই মরে পরকালেই এক হবো। এমন সিদ্ধান্ত থেকে নেয় তারা আত্মহত্যার সিদ্ধান্ত। ভোরে হাতিরঝিল ব্রিজের ওপর থেকে দেয় পানিতে ঝাঁপ। প্রথমে প্রেমিক, তারপর প্রেমিকা। মরতে চেয়েও বেঁচে গেলেন প্রেমিকা। বাঁচলো না প্রেমিক, অমর প্রেমের উদাহরণ হয়ে রইলো সে। মর্মান্তিক এ ঘটনাটি গতকাল ভোরের।



পুলিশ জানায়, গতকাল ভোরে হাতিরঝিলের রামপুরা অংশের এক নম্বর ব্রিজের ওপর থেকে প্রথমে পানিতে ঝাঁপ দেয় তন্ময়। তারপর মীমও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পাশেই সুমন নামে এক নিরাপত্তাকর্মী শব্দ শুনে দৌড়ে এসে মীমকে হাবুডুবু খেতে দেখে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে লেকে দড়ি নামিয়ে দেয়। মীম দড়ি ধরে তীরে উঠলেও ডুবে যায় তন্ময়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লেক থেকে তন্ময়ের মৃতদেহ উদ্ধার করে।

গতকাল মীম এ প্রতিবেদককে বলে, আমি অনেক চেষ্টা করেছি তন্ময়কে বোঝাতে। বলেছি, আমার সঙ্গে তোমাকে মিলতে দেবে না তো কি হয়েছে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমারই থাকবো। এ আত্মহত্যার চিন্তা তুমি তোমার মাথা থেকে ঝেরে ফেলে দাও। কিন্তু তন্ময় আমার কথা শোনেনি। তার একটাই কথা আমি তোমাকে চাই। তোমার যদি আর কারও সঙ্গে বিয়ে হয় সেটা আমি মেনে নিতে পারবো না। এ জন্য আমাদের আত্মহত্যা করাই প্রয়োজন। তন্ময়ের এ সিদ্ধান্তে আমিও আত্মহত্যার সিদ্ধান্ত নেই।

সুত্রঃ মানবজবিন


তন্ময় ছেলেটা আসলেই বোকা। প্রথমে নিজে ঝাপ দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল। অন্যদিকে মীম পানিতে সাতার কাটতে গিয়ে ধরা খেয়ে এখন আদালতের কাঠগড়ায়। হয়ত কিছুদিন পর মুক্ত হয়ে বাবা-মার কথামত কাউকে বিয়ে করে সংসার করবে। মীম বিয়ের পরে তন্ময় নামক প্রেমিকের কথা আস্তে আস্তে ভুলে যাবে। আর তন্ময় নামক বোকা প্রেমিক আত্মহত্যা করে দুনিয়াও হারাল আখিরাত ও হারাল। এই আত্মহত্যার কারনে তাকে কঠিন শাস্তি পেতে হবে।

সন্তানেরা পড়ালেখার নাম করে কোথায় যায়, মোবাইলে কার সাথে কথা বলে, কার সাথে বন্ধুত্ব করে.. গার্ডিয়ানদের একটু খেয়াল রাখা উচিত। বর্তমানে প্রেম-পিরিতির এই কঠিন ভাইরাস থেকে সন্তানদেরকে নিরাপদ রাখতে হলে সারাক্ষণ পাহারার মধ্যে রাখতে হবে। কেননা একটু ফাঁক পেলেই ওরা যে কোন অঘটন ঘটাতে পারে......তন্ময়ের মত আত্মহ্ত্যার পথ বেচে নিতে পারে........



৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×