somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ অপ্রিয় হলেও সত্য ۞۞ (অপহরণ-ধর্ষণ-হত্যা)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বাবা, ও বাবা! তুমি এখনো ঘুমাচ্ছো? এখন সময় সকাল ৭.৩০ মিনিট। আমার দেরী হয়ে যাচ্ছে। প্লিজ বাবা, তাড়াতাড়ি ওঠে নাস্তা করে আমাকে স্কুলে দিয়ে এসো।

আরিফকে প্রতিদিন সকালে এভাবে তার কন্যা ডাকতে থাকে। আজও ব্যতিক্রম হয়নি। কন্যার ডাক শুনেই আরিফ ঘুম থেকে উঠে। কন্যার কথামত তাড়াতাড়ি বিছানা থেকে উঠেই নাস্তা করে স্কুলের দিকে রওয়ানা হয়। কন্যাকে স্কুলের গেইটে নামিয়ে দিয়ে আরিফ অফিসে যায়।

অফিসে এসে আরিফ এক কাপ চা খেতে খেতে দৈনিক পত্রিকায় চোখ রাখে। দৈনিক দ্বিতীয় আলো পত্রিকার প্রথম পাতার একটি রিপোট দেখে আরিফের মনটা খুব খারাপ হয়ে গেল। ‍"তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে গলা কেটে হত্যা করেছে অপরাধীরা।" শেষের পৃষ্টায় আছে "কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে পালাক্রমে গণধর্ষণ, মুমুর্য অবস্থায় ঐ ছাত্রীকে হাসপাতালে প্রেরণ।"

আরিফ নিউজ দুটি পড়ে তার এক পুলিশ বন্ধুকে ফোন করে বলে, "কিরে দোস্ত তোরা থানায় বসে বসে কি করিস? প্রতিদিন পত্রিকায় অপহরণ-হত্যা-ধর্ষণের খবর দেখছি। তোরা অপরাধীকে ধরে শাস্তি দিস না কেন? নাকি গ্রেফতার করেই টাকার বিনিময়ে ছেড়ে দিস?"

অপরপ্রান্ত থেকে আরিফের পুলিশ দোস্ত লম্বা একটা ভাষণ দিল এই ভাবেই..দেখ আরিফ! আমাদের করার কিছুই নাই। অপরাধীদেরকে ধরে থানায় নিয়ে আসা মাত্র উপর মহল থেকে একের পর কল আসতে থাকে। অমুক নেতার ছেলে, অমুক মন্ত্রীর আত্বীয়, অমুক দলের কর্মী বলে ছেড়ে দেবার জন্য আমাদেরকে ছাপ সৃষ্টি করে। আমরাও বাধ্য হয়ে ছেড়ে দিই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বিরোধী দলকে দমন করা দোস্ত। যে দল ক্ষমতায় আসবে সেই দলের পক্ষ হয়ে আমাদেরকে কাজ করতে হয়। এটাই মনে হয় পুলিশের প্রধান কাজ।

এবার আরিফ কিছুটা রাগাম্বিত হয়ে বলে, "তাই বলে সকল প্রকার অন্যায় তোরা মেনে নিবি? অপরাধীরা অপহরণ করে শিশুদেরকে হত্যা করছে, কলেজ ছাত্রীদেরকে ধর্ষণ করছে। সন্তান হারিয়ে মা-বাবা বিলাপ করছে। সম্ভ্রম হারিয়ে এই মেয়েরা আত্মহত্যা করছে। আর তোরা? আইনের লোক হয়ে........

আরিফ আর কিছু বলতে পারল না। অপরপ্রান্ত থেকে তার দোস্ত লাইনটা কেটে দিল।

আরিফ দুপুর ঠিক বারোটায় বাসায় ফোন করে স্ত্রীকে বলল, জাহরার মা, স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে এসো। ও তোমার জন্য অপেক্ষা করবে।

অফিস থেকে আরিফ রাতে বাসায় এসে খাবার টেবিলে বসে আজকের পত্রিকায় প্রকাশিত অপহরণ ও ধর্ষনের খবরগুলো নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করে। আরিফ তার স্ত্রীকে বলে, দেখ ইয়াছমিন, অপহরণ-ধর্ষণ-হত্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে আইনের সু-শাষন না থাকার কারণে আমরা কেউ শান্তিতে ঘুমাতে পারব বলে মনে হয় না। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান নারী। বিরোধী দলের প্রধান নারী। স্পিকারও নারী। সরকারী বেসরকারী প্রতিষ্টানে বড় বড় পদে নারীরা বসে আছে। তারা কি এই নিউজগুলো দেখে না? তারা কি এই নিউজগুলো পড়ে না? তারা কি আরো কঠোর আইন প্রণয়ণ করতে পারে না? আরিফের স্ত্রী মনযোগ সহকারে কথাগুলো শুনার পর বলে, ওদের ছেলে-মেয়েরা কি দেশে আছে? ওরা কি বুঝবে? যত টেনশন আমাদের। সন্তান জন্ম দিয়ে মনে হয় আমরা ভুল করেছি।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×