''ছুটির ঘন্টা'' ছবিটি সুমন সাহার ছোটবেলার ঘটনা নিয়ে দারুন একটা টকশো.........।।
ছোটবেলায় কোথায় কেটেছে, কেমন কেটেছে অভিনয়টা হঠাৎ শুরু হলো কিভাবে � টিলা সালেমের এমন প্রশ্নের উত্তরে সুমন সাহা বলেন, আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি ঢাকায়। একটা সাংস্কৃতিক পরিবারের মধ্যে আমি বড় হয়েছি। সেন্ট জোসেফ হাই স্কুল থেকে আমি মেট্রিক পাশ করেছি। ছোটবেলায় স্কুলে, রেডিও ও টেলিভিশনে অনেক নাটক করেছি। মা সবসময় চাইতেন আমি ছবি করি। মাষ্টার শিপন কোনো কারণে না আসাতে তার বদলে আমাকে �অপরাধ� ছবিতে তখন ছোট্ট একটা শর্ট দিতে হয়েছিলো। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। অনেক ছবিই করেছি, তার মধ্যে �অশিক্ষিত� ছবিটি করে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করি। ছোট ভাই ইমন সাহা বলেন, একটা ঘটনা আমার খুব মনে আছে। তখনতো অশিক্ষিত ছবিটি হিট করায় দাদা already বিরাট star বনে গেছে। রাজ্জাক আংকেলের সাথে গাওয়া দাদার সেই বিখ্যাত গানটি �মাষ্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই� লোকের মুখে মুখে ফিরছে। কাজেই তখন প্রতিদিন স্যুটিং- এ দাদার জন্য লাচ্ছি থাকতো। ছুটির ঘন্টা ছবির সেটে দাদা লাচ্ছি খাওয়ার জন্য বায়না ধরলো। তখন ছবির পরিচালক আজিজুর রহমান আংকেল বললেন, এই ব্যাটা তুইতো বাথরুমে আটকা পড়ে না খেয়ে খেয়ে শুকিয়ে মারা যাচ্ছিস। লাচ্ছি খেলেতো তোকে নাদুস নুদুস দেখাবে।
বিস্তারিত পড়ুন,
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



