হামাস, পুতিন ও নিজের ফাঁদে যুক্তরাষ্ট্র
১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েক দশক ধরে সন্ত্রাসই ছিল যুক্তরাষ্ট্রের হাতিয়ার। বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের জন্য তারা ব্যবহার করেছে সিআইএ ও সন্ত্রাসীদের। লিবিয়া, ইরান ও ইরাকের ক্ষেত্রে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। সুতরাং সরাসরি যুদ্ধ করে ধ্বংস করে দিয়েছে ইরাকের সরকার ব্যবস্থা। এখন তাদের মন্ত্র হচ্ছে গণতন্ত্র। তারা এখন বিশ্বের সবদেশে গণতন্ত্র দেখতে চায়-এই তাদের আবদার। নতুবা নাকি সেই দেশকে আন্তর্জাতিক হস্তক্ষেপের মোকাবেলা করতে হবে। কিন্তু প্রিয় মোশাররফের উর্দি তারা দেখতে পায় না। সে প্রশ্ন অনেকে তুলেছেন।
কিন্তু নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে হামাসের নির্বাচন বিজয়। হামাস ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। সুতরাং যুক্তরাষ্ট্রের কাছে এ সংগঠন অগ্রহণযোগ্য। তারা একে চিহ্নিত করে সন্ত্রাসবাদী সংগঠন বলে। কিন্তু যে গণতন্ত্রের ধুয়া ধরেছিল যুক্তরাষ্ট্র হামাস যে সে পরীক্ষায় পাশ করেছে। আসলে এক্ষেত্রেও সিআইএ সঠিক আগাম তথ্য দিতে ভুল করেছে। নতুবা যুক্তরাষ্ট্র বিকল্প কোনো পন্থা গ্রহণ করতো। সে যাক হামাস এখন ক্ষমতায়। সুতরাং গণতন্ত্রের অজুহাত দিয়ে যুক্তরাষ্ট্র আর পার পাচ্ছে না।
এবং যেমন আশা করা গিয়েছিলো পুতিন তেমন একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে হামাস নির্বাচিত দল এবং তাদের সাথেই ইসরাইল সরকারের আলোচনায় বসা উচিত। পুতিন তার দেশে হামাসের নেতাদের আমন্ত্রণ ও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রকে আবার ভাবতে হবে। যদিও ইসরাইল বলেছে, তাদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত হামাসের সাথে কোনো কথা নেই। কিন্তু পুতিনের বক্তব্য আরো গভীর কিছু বিষয়ের ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব মনে হয় প্রাক্তন কমিউনিস্ট বিশ্ব মেনে নিতে পারছে না। তারা তাদের খোলস থেকে বের হয়ে আসছে। এ বিষয়ে আলোচনা আলাদা শিরোনামের দাবী করে। সুতরাং তা তোলা থাক।
হামাসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের গণতন্ত্রনামক বড়ি নিয়ে যে সমস্যায় আছে তা নিজেরা গিলে ফেলতে কী ধরনের তরল পদার্থ ব্যবহার করে তাই এখন চেয়ে দেখবার বিষয়।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন