উচ্ছেদ করে কিসের উন্নয়ন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের পৃথিবীতে বসতভিটা থেকে উচ্ছেদ করাকে খুব ই নেতিবাচক হিসেবে দেখা হয়। আধুনিক বিশ্বে যে কোনো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে নাগরিককে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া। গরীব দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে হয়তো তা সম্ভব নয়। কিন্তু তা যদি একটি দেশ না পারেও তা মেনে নেয়া যায়। মেনে নেয়া যায় এরকম একটি দেশের বিপুল সংখ্যক গৃহহীন মানুষের মাথার উপর কোনো ছাদ থাকবে না। মেনে নেয়া যায় যে রাজধানীর সুরম্য বিভিন্নসরকারী ভবনের খালি জায়গায় তারা অন্তত: রাতের বেলাটা ঘুমাতে পারবে।
কিন্তুবিভিন্ন অজুহাতে জনসাধারণকে উচ্ছেদ করবে সরকার তা কতটুকু মানা যায়? আর যদি সে উচ্ছেদের কারণ হয় কোনো ধনী ব্যক্তির জন্য ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করে দেয়া। উন্নয়নের জন্য রাজধানীর সরকারী জায়গাগুলোয় গড়ে তোলা বস্তিগুলো ভাঙাকেই মানব-অধিকার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়। সেখানে সাভারে 10 একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো এক আত্মীয়কে। উচ্ছেদ করা হয়েছে সেখানে বসবাসরত বিপুল জনগোষ্ঠীকে।
অনেকেই হয়তো যুক্তি খুঁজবেন সরকারের এহেন আচরণের। কিন্তু যদি বলি মানুষগুলো খ্রিস্টান বা ভিন্নধর্মাবলম্বী বলেই জোটসরকার নির্বাচনের বছরও এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলো। তবে কি খুব ভুল হবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন