somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসে বাঙালি পুরুষের রান্না

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর সব বাঙালিদের কথা জানি না। তবে আমাদের বাসায় ছেলেদের রান্নাঘরে যাওয়াটা প্রায় নিষিদ্ধ ছিল। ঠিক কারণ কি জানি না। তবে আমরা যখনই রান্নাঘরে ঢুকতে চাইতাম, মা-চাচীরা তাড়িয়ে দিতেন। আমরা তাদের গোপন নৈপুন্য শিখে যাবো বলে?

প্রবাসে এসে আমার রান্নায় প্রথম হাতে-খড়ি। প্রথমে মুরগি। কামালভাই পরামর্শ দিলেন, তেল মশলা মাখিয়ে একবারে মুরগি বসিয়ে দিও চুলায় হয়ে যাবে। তো এই অদ্ভুত পদ্ধতিতে রান্না করে দেখলাম মন্দ হয়নি। প্রায় একইরকম স্বাদ। রান্নার আনন্দ তখন পেয়ে গেলাম। বিভিন্ন বাসায় গেলে সুযোগ পেলে খেয়াল করতাম রান্না র প্রক্রিয়া। মাঝখানে কয়েকবছর দেশে থাকায় আবার জং ধরে গেলো হাতে।

এবার বিলেত এসে রান্নাকে আবিষ্কার করলাম নতুন ভাবে। এবার সঙ্গী সিদ্দিকা কবীরের বই। রেসিপি নিয়ে মনোযোগী ছাত্রের মত রান্নাঘরে হামলে পড়লাম। একেকদিন একেক পদ। ভালোই হচ্ছে। সবাই উৎসাহ দেয়। সুতরাং আরো নতুন নতুন রান্না। রান্না যে একটা শিল্প এবং নেশা-এটাই নতুন করে বুঝলাম।

নতুন নতুন রেসিপি'র খোঁজ। লাইব্রেরিতে পেলাম দেবিকা রাণী চৌধুরানীর রান্নার বই। অনেক নতুন নতুন রান্না এতে। তা দেখে একদিন রান্না করলাম 'আজিজুল হক খিচুড়ি'। আহ নিজেরই জিভে জল চলে এলো। 'হোসেন বিরিয়ানি'-তাও এই বই দেখে। হাড়ি কিনে ফেল্লাম বড় একটা। বেশি বড় নয়, 6/7 কেজির। এবার লাগলাম কাচ্চি বিরিয়ানি নিয়ে। এবং মোটামুটি সফল। অনেকগুলো রুই মাছের মাথা জমে গিয়েছিলো ফ্রিজে। একদিন তা নিয়ে রান্না করলাম 'মুড়িঘন্ট'। সিদ্দিকা কবীর খুলে তো হা। আমরা বাসায় যাকে মুড়িঘন্ট বলি তাতে ডাল থাকে। কিন্তু সিদ্দিকা কবীরের বইতে তো মুড়িঘন্ট চাল দিয়ে। পরে জানলাম অনেক এলাকায় তাই চল। যদিও সিদ্দিকা কবীরের রেসিপির এক ফোটা এদিক ওদিক যাই না, মুড়িঘন্টের ক্ষেত্রে গেলাম। এবং নিরীক্ষা সফল।

সুতরাং আরো কিছু নিরীক্ষা চললো। কিন্তু রেসিপি আমি অক্ষরে অক্ষরে মেনে চলি। তো একদিন মনে হলো রেসিপি অনুসরণ করলেই ভালো রান্না হয় কিনা তা পরীক্ষা করা দরকার। একটি চাইনিজ রান্নার বই এনে রান্না করলাম চাইনিজ। এবং তা অত্যন্ত মজার হলো। আগে মাঝে মাঝে আমরা বাসার পাশের চাইনিজ টেক-ওয়ে থেকে খাবার আনতাম আর সুস্বাদু বলে খেতাম। এখন তা একেবারে বাদ। রেসিপি থাকলে রান্না আর কি এমন কঠিন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

×