somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা: একুশের মূল দাবী উপেক্ষিত

২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষার লড়াই ছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য। তারপর আমরা 71-এ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছি, কিন্তু ভাষাকে কি প্রতিষ্ঠা করতে পেরেছি সর্বস্তরে?

প্রতি বছর একুশে পদক পাচ্ছেন অনেকে। ভাষা প্রতিষ্ঠার কাজে তাদের কী অবদান? পত্রিকায় সংবাদ বেরিয়েছে এবার পদক পাওয়া 13 জনের 6 জন পদক পেয়েছেন রাজনীতির কারণে। সব সম্ভবের দেশ বাংলাদেশে এ আর এমন কি অসম্ভব কাজ।

ভাষা মতিন আজ বলেছেন গোলাম আজম বাংলা ভাষার লড়াকু সৈনিক ছিলেন না। এই ঘোষণাটা দরকারি ছিল কিন্তুআমরা অনেকেই এই সত্য জানতাম। যারা উদর্ু হরফে বাংলা লেখার পরামর্শ দেয়, নিজে রবীন্দ্র সঙ্গীত লেখার উদ্যোগ নেয়, বাংলাকে মনে করে হিন্দুদের ভাষা, তারা কী কারণে যুক্ত থাকবে ভাষা আন্দোলনের সাথে? তাদের উদ্দেশ্য ধর্মের ঝান্ডা ধরে ক্ষমতা আরোহণ। মাতৃভাষা ও মাতৃভূমিতে তাদের শ্রদ্ধার কী প্রয়োজন। আমরা তা জানতাম। তবু ভাষা মতিন তা টিভি সাক্ষাৎকারে বলে প্রমাণ রেখে গেলেন। অন্তত: সেইসব ধর্মব্যবসায়ীদের ইতিহাস বিকৃতির ক্ষেত্রে প্রতিবাদ জানানোর একটি সূত্র খুঁজে পাওয়া যাবে।

খোদ বাংলাদেশে বাংলা ভাষা এখনও সমাজের উচ্চ স্তরে পরিত্যাজ্য রয়ে গেছে। ভাষার ব্যবহার এখনও চালু হয়নি উচ্চ আদালতে। উচ্চ আদালতের রায়ের ভাষাও ইংরেজি। সে ইংরেজি যদি পাঠযোগ্য হতো তবু কথা ছিল না। সেও মান্ধাতা আমলেরও ঔপনিবেশিক ইংরেজি। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উচ্চশিক্ষার উপযোগী বই বাংলায় লেখা হয়নি। বাংলা একাডেমি বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান করে যায়, ভাষার জন্য জরুরি অনেক বিষয়ই তাদের করা হয় না।

অর্ধশিক্ষিত দর্জিমার্কা ব্যবসায়ী আর আদম ব্যবসায়ী থেকে হঠাৎ পাতিমন্ত্রী হয়ে যাওয়া রাজনীতিবিদরা দুলাইন বাংলা বলতে দশটা ইংরেজি শব্দ উচ্চারণ করেন। অথচ ইংরেজির বাঘা বাঘা শিক্ষক জিল্লুর রহমান সিদ্দীকী, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম কখনও ইংরেজি ব্যবহার করেন তাদের বক্তৃতায়। কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করেই দিয়ে যান সাক্ষাতকার। অন্যদিকে দালালগোষ্ঠীর লবিং-এ ইংরেজিকে প্রতিষ্ঠা করার জন্য নীতিমালা বানাতে থাকে সরকার। অস্বীকার করার উপায় নেই বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য সবচে বড় অবদান স্বৈরাচার এরশাদের। যেহেতু তার কবি হওয়ার সাধ ছিল সেহেতুএবং সৈয়দ আলী আহসানের সাথে তার সখ্যতার কারণে আমরা অনেক সরকারী সিদ্ধান্ত পেয়েছি যেগুলো বাংলা ভাষার জন্য ছিল সম্মানজনক। অন্যকিছু যদি বাদ দেই আন্তনগর ট্রেনগুলোর সুন্দর সুন্দর বাংলা নাম তার সময়েই দেয়া হয়েছিল। সে অন্য কথা।

প্রশ্ন হচ্ছে ঘটা করে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা দেখাই কিন্তু তাদের প্রাণদানের কারণটা বাস্তবায়ন করতে ভুলে যাই কেনো? মনে রাখতে হবে একুশের মূল দাবী ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা। সে দাবীর সূত্র ধরে রাষ্ট্র অর্জিত হয়ে গেছে। কিন্তু ভাষাটিকে যথাযথ স্থানে আমরা বসাতে পারিনি। কবে আমাদের সেই বোধোদয় হবে? কবে আমরা খোলস ভেঙে বেরিয়ে এসে নামবো প্রিয় ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে?
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×