
ভুতের গল্প তো অনেক শোনালাম।এবার ভাবছি একটু রেসিপি শেয়ার করলে কেমন হয়।শীত শেষে ফাল্গুন এসে যাচ্ছে,বাজারে যদিও শীতের সবজির ঘাটতি নেই।ফুলকপির হরেক রকম রান্না নিশ্চয় সকলেই খেয়েছেন।এবার একটু ব্যতিক্রম কিন্ত সহজ একটি খাবার ট্রাই করে দেখতে পারেন…
এটি তৈরী করতে যা যা লাগবে----
ফুলকপি -১কাপ
গাজর-ছোট ১টি
মটরশুটি-এক মুঠো
পেঁয়াজ-মাঝারি ১টি
কাঁচামরিচ-২বা৩টি
ডিম-একটি
ম্যাগি ম্যাজিক মসলা-আধা প্যাকেট
লবন-স্বাদ মত
তেল-দেড় টেবিল চামচ

রান্নার পদ্ধতি---
১ প্রথমে সবজি ধুয়ে ছোট করে কেটে নিন

২ একটি পাত্রে আধা কাপ পানি দিয়ে সবজি সিদ্ধ করতে দিন।এতে স্বাদমত লবন এবং আধা প্যাকেট ম্যাজিক মসলা যোগ করে ঢেকে দিন।(ম্যাজিক মসলা না দিলেও চলে তবে দিলে স্বাদ ভাল হয়) সবজি সিদ্ধ হবে কিন্ত সম্পূর্ন গলে যাবে না তাই আধাকাপ পানি দিয়ে ৫-১০মিনিট সিদ্ধ করলেই চলবে।
৩ সবজির পানি শুকিয়ে আসলে নামিয়ে নিন।এবার একটি কড়াই এ একটি ডিম ভাজতে যতটা তেল লাগে ততটা (দেড় টেবিল চামচ) তেল দিন।তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি যোগ করে ১মিনিট নাড়ুন(পেঁয়াজ বাদামি হবে না শুধু সিদ্ধ হবে)এবার সবটুকু সবজি তেলে ফেলে ১মিনিট ভেজে নিন।এবার এতে একটা ডিম ভেঙ্গে যোগ করুন এবং চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন।চামচ দিয়ে নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়।২-৩মিনিট পর সমস্তটা ভাজা ভাজা হয়ে অপূর্ব গন্ধ ছড়ালে নামিয়ে নিন।

পরিবেশন--
প্লেন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।(অন্য তরকারি ছাড়া)এটা এমনিতে একজনের রেসিপি কিন্ত দুজন কাড়াকাড়ি করে খেতে পারবেন।
সকল উপকরন হাতের কাছে থাকলে আজই ট্রাই করে দেখুন।খেয়ে ভাল লাগলে অবশ্যই জানাবেন এবং নামহীন এ রেসিপিটির একটি নাম দিয়ে দেবেন।সকলের জন্য শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



