somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার রা নাকি নাস্তিক!!!ব্লগ কি সে সম্পর্কে যার বিন্দুমাত্র জ্ঞান নেই তারাও জানে ব্লগার রা নাস্তিক।এই জঘন্য ট্যাগটি কিভাবে ব্লগারদের গায়ে লাগল তা প্রায় সবাই জানেন।অথচ ব্লগে নানা বিষয়ে কত চমৎকার চমৎকার লেখাই না প্রতিদিন আসে।

এখানে দেখুন

আস্তিকতা নাস্তিকতা মানুষের নিজের ব্যাপার কিন্ত উদ্দেশ্যমূলক ভাবে কোনো ধর্মের বিরূদ্ধে নোংরা কথা বলা বা নেগেটিভ প্রচারনা চালানো নিশ্চয় একটা অপরাধ।উপরের লিংকটির মত লেখা কোন মনিটরিং ছাড়া কিভাবে প্রকাশ হয় এবং বহাল থাকে তা আমার মাথায় ঢুকছে না।

লেখাটি আপত্তিকর কারন এর টাইটেল ভন্ড ইসলামের ভন্ডামি।শুরুতেই ইসলামকে কেঁচোর সাথে তুলনা করা হয়েছে।এসব বক্তব্য ধর্মপ্রান বা সাধারন যেকোনো মুসলমানের জন্য আঘাতের বিষয় হবে।যেকোনো ধর্মের যেকোনো মানুষ ভন্ড হতে পারে কিন্ত ধর্মটা নিজে কিভাবে ভন্ড হয়???ধর্মের নিয়মকানুন অনেকের ভাল না লাগতে পারে,সব ভুয়া বলেও মনে হতে পারে কারন একেক লোকের চিন্তাজগত একেক রকম।তবে নিজের বিশ্বাস যাই হোক কোনো ধর্ম নিয়ে প্রকাশ্যে কটু কথা বলা অন্যায়,অসভ্যতা এবং অপরাধ।

আমাদের প্রিয় ব্লগটিকে এসব অন্যায়ের সূতিকাগার হিসাবে আমি দেখতে চাই না।ব্লগেও এ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে বলে জানি।নিজের দেশ নিয়ে বাজে প্রচারনা যেমন দেশদ্রোহিতা ও অপরাধ,ধর্ম নিয়ে নেগেটিভ প্রচারনাও তেমন অপরাধ।এর জন্য অনেক নিরপরাধ লোকের জীবন গেছে,যাচ্ছে এবং যাবে।

অসুস্থতা,বিকৃতি,অশ্লীলতা এবং কুরুচিপূর্ণ জিনিস চর্চার জন্য অনেক ওয়েব সাইট রয়েছে।ওয়ার্ডপ্রেস বা এমনি কিছুতে নিজের একাউন্ট খুলে যে কেউ যা ইচ্ছা প্রচার বা চর্চা করতে পারে যাতে দায়ভার তার নিজেরই থাকে।কিন্ত সামুর মত কমিউনিটি ব্লগে দায়ভার লেখকের কাঁধে যতই দেয়া হোক,দায় কতৃপক্ষ এবং সতীর্থ্য ব্লগারদের ঘাড়েও বর্তায়।যা সমাজের ক্ষতি করে মানুষের জীবন বিপন্ন করে সেসব চর্চায় বাধা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

ব্লগের একজনকে মানুষ গালি দিলে সেটা আমার গায়েও লাগে কারন আমিও ব্লগার।'ব্লগার' নামটাই আমাদের দেশে অনেকটা গালির মত হয়ে গেছে।সবাই ভাবে ব্লগে আমরা না জানি কিসব আকাম-কুকাম করি!

পশ্চিমা বিশ্ব আর আমরা এক নই তাই আমাদের কমিউনিটি ব্লগও একেবারে লাগামছাড়া হওয়া উচিত নয়।বিশেষ করে যখন আমাদের দেশে ধর্ম খুবই সেনসিটিভ ইস্যু।ভবিষ্যৎকালে যদি ধর্মের পার্থক্য ঘুঁচে যায় তখন আর কাওকে এমন করে প্রতিবাদ করতে হবে না।কিন্ত তার আগ পর্যন্ত আমাদের সচেতনতা দেখানো উচিত।

নাস্তিকতা কোনো ধর্ম নয় তাই এর প্রচারের প্রয়োজন নেই।কেন একজন ধর্ম মানে না সেটা যুক্তি দিয়ে লিখতে পারে কিন্ত অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে।ব্যক্তিগত আক্রোশজনিত কটু বাক্যপূর্ন লেখাগুলি মডারেটরদের আরো তীক্ষ্ণ মনিটরিং করে সরিয়ে দেয়া উচিত।

সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বৈচিত্র্যময় বিষয় চর্চার চমৎকার প্লাটফরম এই সামহোয়্যার ইন ব্লগকে আমরা নাস্তিকতার মত নেগেটিভ বিষয়ে দূষিত দেখতে চাই কিনা?আধুনিকতাবাদ আর মুক্তমনা হওয়ার অর্থ অযথা শত মানুষের অনুভুতিতে আঘাত দেয়া নয় এটা আমাদের বুঝতে হবে।এটাও বুঝতে হবে ধার্মিক হওয়া মানে খ্যাত, আনস্মার্ট আর ব্যাকডেটেড হওয়া নয়।

সেনসিটিভ ইস্যু বলে ধর্ম নিয়ে লেখা ব্লগে অনেকে কমেন্ট বা প্রতিবাদ করা থেকে বিরত থাকে।ব্লগাররা নাস্তিক এই কথাটি শুনতে জঘন্য লাগে বলেই আজকে আমি এধরনের লেখার বিরূদ্ধে প্রতিবাদ করছি।মডারেটরা মনিটরিং এর ব্যাপারে আরেকটু যত্নবান হলেই অনুভুতিতে আঘাত দেয়া বা দাঙ্গাফ্যাসাদ সৃষ্টিকারী লেখা গুলো আসা বন্ধ হবে বলে আমি মনে করি।তাই এজাতীয় লেখার বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি সামু কতৃপক্ষের কাছে।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×