somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার- তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুড়ি বছর পরে


আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি

আবার বছর কুড়ি পরে-

হয়তো ধানের ছড়ার পাশে

কার্তিকের মাসে-

তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী

নরম নরম হয় শর কাশ হোগলায়- মাঠের ভিতরে!

অথবা নাইকো ধান ক্ষেতে আর,

ব্যস্ততা নাইকো আর,

হাঁসের নীড়ের থেকে খড়

পাখির নীড়ের থেকে খড়

ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল!



জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-

তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!

হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে

সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার,

শিরীষের অথবা জামের,

ঝাউয়ের- আমেরঃ

কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!



জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-

তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

তখন হয়তো মাঠ হামাগুড়ি দিয়ে পেঁচা নামে-

বাবলার গলির অন্ধকারে

অশ্বত্থের জানালার ফাঁকে

কোথায় লুকায় আপনাকে!

চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-

সোনালি সোনালি চিল- শিশির শিকার ক’রে নিয়ে গেছে তারে-

কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।


না কবিতাটি আমার লেখা নয়।কবিতার স্রষ্টা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, যার শব্দের তুলির আঁচড়ে সাধারন কথাও অসাধারন হয়ে ওঠে।

হঠাত করে বেশ চ্যালেঞ্জিং একটি কর্ম জীবনে প্রবেশ করায় অনেকদিন কিছু লেখা হয়না।অনেক অনেক কথা যদিও মাথার মাঝে ঘুরপাক খায় তবে তা লেখায় পরিনত হয়ে ওঠে না। ছাত্রজীবন থেকে কর্মজীবনে প্রবেশ করার পর যে টর্ণেডো সমস্ত জীবনটা এলোমেলো করে দিয়ে যায় তার আঘাত সামলাতে গিয়ে এতই ব্যাস্ত হয়ে পরেছি যে ব্লগ পড়ারও সময় হয়ে ওঠেনা যদিও মিস করি প্রিয় প্লাটফরমটিকে।

তাই হঠাত বেশি বেশি ভাল লেগে যাওয়া কবিতাটি সবার সাথে শেয়ার করছি।

সত্যিই তো! যদি কুড়ি বছর পর কোনো এক পড়ন্ত বিকেলে হঠাত দেখা হয়ে যায় ভুলে যাওয়া প্রিয় মুখটির সাথে।হয়ত তখন্ও ঝাউবনে বাতাস বইছে, পাখিরা নীড়ে ফিরছে সবই তেমন আছে শুধু আমরা বদলে গেছি। ভাবুন একবার কেমন হবে সে মুহূর্তটি!!

সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×