somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার মধ্যেই কি লুকিয়ে আছে ছদ্মবেশী নিপীড়ক?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিভাবে বুঝবেন আপনার মধ্যেও একজন নিপীড়ক লুকিয়ে আছে?নিচের পয়েন্টগুলো মিলিয়ে দেখুন-

>আপনার কি মেয়েদের শিক্ষিত হতে দেখলে গা জ্বলে?
>আপনি কি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা সহ্য করতে পারেন না?
>আপনি রাস্তায় সুন্দর করে সেজে ঘুরে বেড়ানো তরুনীদের দেখলে কখনো মনে মনে কখনো প্রকাশ্যে গালি দেন?
>আপনার স্ত্রীর আয় আপনার চেয়ে বেশি,এই ব্যপারটা কি আপনাকে প্রতিনিয়ত দগ্ধ করে?
>আধুনিক নারীর সাহসী পোশাক আর দূর্বিনীত চলাচল দেখলে কি মনে মনে ভাবেন একে শায়েস্তা করা দরকার?
>আপনি কি নারী সহকর্মীকে অযোগ্য মনে করেন এবং সুযোগ পেলেই পুরুষ সহকর্মীদের সাথে তাকে নিয়ে কুৎসিত আলোচনায় মেতে ওঠেন?
>আপনার কাছে কি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েগুলিকে বে*্যা মনে হয়?
>আপনি কি মনে করেন নারীদের স্থান পুরুষের পায়ের নিচে?
>আপনি কি মনে করেন দেশের শাসক নারী হলে দেশ উচ্ছন্নে যায়?
>পহেলা বৈশাখে বা অনুরূপ কোনো অনুষ্ঠানে সুসজ্জিত নারীদের হাস্যজ্বল চেহারা দেখলে কি আপনার ভেতরে কুবাসনা মাথা চাড়া দিয়ে ওঠে?
>আপনি কি নারীদের সাথে কথা বলার সময় ইংগিত পূর্ণ মন্তব্য করেন এবং তাকে অস্বস্তিবোধ করতে দেখে মজা পান?
>সহপাঠী, সহকর্মী বা রাস্তায় চলা নারীর হাঁটাচলা দেখেই কি আপনি বন্ধুদের বলে দিতে চেষ্টা করেন তার পিরিয়ড চলছে কিনা?
>আসেপাশের উঠতি বয়সের কিশোর মেয়েটিকে কি গায়ে হাত দিয়ে আদর করতে আপনার খুব ভালো লাগে?
>আপনি কি মনে করেন পর্দানশীন না হলে নারীদের প্রতি ইভটিজিং, সহিংসতা বা ধর্ষণ হওয়া জায়েজ?
>গণ পরিবহনে কি আপনি চুপিসারে নারীদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন?
>ফেক আইডি দিয়ে কি আপনি নারী নির্যাতন বিষয়ক নিউজগুলোতে কুরুচিপূর্ণ মন্তব্য করেন?
>আপনি কি কোনো কারন ছাড়াই নারী সেলিব্রিটি বা ইউটিবারদের কন্টেন্ট দেখে কুৎসিত মন্তব্য করেন?
>আপনি কি নারীদের নিয়ে কুৎসিত জোকস শুনতে বা বলতে পছন্দ করেন?
>আপনি আপনার আত্মীয় বন্ধুদের সামনে স্ত্রীকে অপমানসূচক কথা বলে নিজের পুরুষত্ব জাহির করতে চেষ্টা করেন?
>মনে মনে ধর্ষণ সমর্থন করলেও মুখে কি অন্য বুলি আওড়ান?
>ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হওয়ার পর থেকে কি আপনি অস্বস্তি বোধ করছেন? এব্যাপারে আপনার মূল আলোচনার বিষয়টি কি ছিল মিথ্যা মামলা সাজিয়ে কত পুরুষকে ফাঁসানো হবে?


তাহলে কংগ্রাচুলেশনস!
আপনি একজন ছদ্মবেশি মানুষ।আপনার ভেতরে লুকিয়ে আছে একজন নিপীড়ক।বাইরে আপনি প্রগতিশীল ভাব দেখালেও ভেতরে ভেতরে নারীদের পায়ের জুতা মনে করেন।সুযোগের অভাবেই আপনি ভদ্রলোকটি সেজে থাকেন।সুযোগ পেলেই আপনার ভেতরের হিংস্র প্রাণীটি বের হয়ে পড়বে এবং আপনার দ্বারা ছোট,মাঝারি এবং ভয়ংকর অপরাধ ঘটে যেতে পারে যেকোনো সময়।

আপনার মূল সমস্যা আপনি নারী ক্ষমতায়ন মেনে নিতে পারেন না।নারীকে আপনি প্রতিপক্ষ মনে করেন এবং আপনার হীন আচরণ দ্বারা আপনার প্রতিশোধের বাসনা চরিতার্থ করেন।লিংক

এসবের একটি বা দুইটি ব্যাপার থাকলে আপনার ভালো হওয়ার সুযোগ এখনো আছে।যদি এর মধ্যে বেশিরভাগ আর সবটাই আপনার মধ্যে থাকে তবে আপনার সাথে বসবাস করা কঠিন।সমাজে আপনার মত মানুষগুলোর জন্যেই নারী নিপীড়ন এত বেড়েছে এবং তা কন্ট্রোল করা যাচ্ছে না।তবে সাবধান! দিন বদলাচ্ছে!

হিন্দুধর্মে যিনি দুর্গতিনাশিনী দূর্গা তিনিই কিন্ত নৃমুণ্ডমালিনী কালী!

ছবিঃ ইন্টারনেট


সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫১
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×