
মুনিরা আসেনি ফিরে বিকেল বেলায়
মেয়েদের সাথে আজ।পড়শিরা জানে
চিরতরে সে হারাল পশুত্বের টানে।
মা জানেনা স্কুল থেকে সে কোথায় গেল?
রাস্তায় মিছিল নামে মুনিরা হত্যায়
মা জানে তখন সব।স্রোতে বয়ে আনে
বে-শুমার শোক কষ্ট! মেয়ের সন্ধানে
অহেতুক দৃষ্টি ফিরে, কিচ্ছু না সে পেল!
একমাত্র মেয়ে তার বিধবার ঘরে
ছেলে নেই কোন আর!পশুর বিবেকে
তাকেই চেয়েছে কেন? অশ্রু শুধু ঝরে!
মুনিরা এসেছে শেষে রক্তের পোশাকে।
আবার মুনিরা যাবে শেষ বিদায়েতে
আসবেনা মাকে আর অশ্রু মুছে দিতে।
# সনেট গল্প।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




