
পহেলা মে দেখা যায় শ্রমিক মিছিলে
মহান মে দিবসের মাহাত্ম সন্ধান
শ্রমিকের চেতনায়। নিরন্ত সম্মান
জানায় সকলে তারা প্রকাশে উচ্ছাস।
মিছিলের জনস্রোত চলে তালে তালে
একটাই দাবী উঠে প্রদীপ্ত অম্লান
মালিক পক্ষের প্রতি, লোভ সামলান
নতুবা পাবেনা কেউ শ্রমেতে উল্লাস।
না বসলে শ্রমিক মন কুন্ঠাহীন শ্রমে
তবে কি উৎপাদন বেশী হয় কার?
এ ক্ষেত্রে উৎপাদন সর্বদায় কমে
বাস্তবতা বুঝা চাই, যে যতটা পার।
ভালকাজে দিতে হয় মজুরী অধিক
নতুবা কাজের মান হবে না সঠিক।
শ্রমমূল্য
ঘাম শুকাবার আগে শ্রমমূল্য দিতে
বলেছেন মহানবি (সা.) উম্মত কি শুনে?
তারা চায় ভারী হতে টাকার ওজনে
বুঝে তারা বাড়া চাই অধিক সঞ্চয়।
কম দিয়ে প্রাপ্তি বেশী মালিকেরা নিতে
ঠকবাজি করে কত শ্রমিকের সনে
নবির (সা.)কথার মূল্য রাখেনা সে জনে
পাপের হিসেবে নেই তাদের সময়।
মুনাফাখোরের বাড়ে পাপের ভাগাড়ে
ঘৃণ্য সঞ্চয় অনেক। বিবেকের আলো
তাদের কখনো নেই মুনাফা জোগাড়ে।
এসবের জন কভু হয়নাতো ভালো
দেখবে তাদের মন কি মহা উন্মুখ
পরকে ঠকিয়ে লুটে নিতে মহাসুখ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




