
বিশ্ব শ্রমিক দিবস পহেলা মে আজ,
কিছু কিছু শ্রমিকেরা কাজ বন্ধ করে
দিবস পালন করে। কিছু কিছু ঘরে
বসে থেকে নির্বিকার সময় কাটায়।
কিছু কিছু লোভে পড়ে আজ করে কাজ
তাদের স্মৃতিরা মরে গিয়েছে কবরে
অতীত কথারা নেই তাদের খবরে
সেজন্য এদিন তারা গতর খাটায়।
প্রতি বছর মে আসে মে যায় অযথা
শ্রমিক বঞ্চনা চলে অতীতের মত
মনে রাখে না, কেউ না এ দিনের কথা
বঞ্চনা চলতে থাকে হেথা কত শত।
পৃথিবীতে নৈতিকতা হয়েছে বিরল
এ আলয়ে অত্যাচার চলে অবিরল।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




