
আলেমগণ বললেন, ইসলামে যা মন্দ নতুন সৃষ্ট উহা না জায়েজ বিদয়াত। উহারা বলল ভাল আর মন্দ নেই ইসলামে যা নতুন সৃষ্ট উহাই বিদয়াত। বললাম তবে ঘরে কেন হরকত ও নোকতাযুক্ত ছাপানো কোরআন রেখেছ? কোরআনতো হবে নোকতা ও হরকত বিহীন হাতে লিখা।হরকত ও নোকতাযুক্ত ছাপানো কোরআনতো ইসলামে নতুন সৃষ্ট, তবে উহা ভাল এর কাতারে পড়ে। কারণ হরকত, নোকতা ও ছাপানো হওয়ার কারণে কোরআনের পাঠ আগের তুলনায় সহজ হয়েছে।
উহারা বলল, ইবাদতে নতুন সৃষ্ট নাজায়েজ বিদয়াত। বললাম, এলেম তলব করা ফরজ ইবাদত। উহা হবে আরবী ভাষার হরকত ও নোকতা বিহীন হাতেলেখা কিতাব দিয়ে মসজিদে বসে এক ওস্তাদের নিকট।উহাতে থাকবে না পরীক্ষা, ফলাফল, সনদ, বহু ওস্তাদ, বিদ্যালয় বা মাদ্রাসা, চেয়ার, টেবিল, বোর্ড, চক, ডাস্টার, মার্কার।ইহাতে থাকবে না আরবী ভিন্ন অন্যভাষা। আরবী ভাষাতে থাকবে না হরকত ও নোকতা। এলেম তলবে চলবেনা কোন অনুবাদ।এতে হাতে লেখা ভিন্ন কোন ছাপানো কিতাব চলবে না। এখন এলেম তলবে এত্তগুলো বিদয়াত ঢুকিয়ে তোমরা কিসের এলেম তলব কর? তবে এলেম তলবে যে সব বিদয়াত ঢুকেছে এ গুলো ভাল। এগুলো এলেম তলবকে আরো সহজ ও গতিময় করেছে।
অনুরূপ পীর এলেম তলবের সহজ মাধ্যম। লোকেরা পীরের কাছে যায় শরিয়ত ও মারেফাত শিখতে। লাভবান হয় বলে পীরকে আবার তারা হাদিয়া দিয়ে থাকে। তো তোমরা ছাপানো কিতাবের বিরোধীতা না করে পীরের কেন বিরোধীতা কর? পীরের মাধ্যমে ইসলামের ব্যাপক বিস্তৃতি ঘটেছে এ জন্যই কি তোমাদের পীরের সাথে এমন শত্রুতা? তবেতো তোমরা শয়তান!
আবার তাবলীগ হলো ইসলামের ভ্রাম্যমান শিক্ষাকেন্দ্র। এর মাধ্যমে এলেম তলব সহজ হয়েছে। তারা এলেমকে মানুষের ঘরে পৌঁছিয়ে দিচ্ছে। তোমরা এটার কেন বিরোধীতা কর? তাবলীগ যদি মন্দ কিছু করে সেটার বিরোধীতা কর। আস্ত তাবলীগের কেন বিরোধীতা কর? তবে কি তোমরা শয়তান? তোমরা এসেছ এলেম প্রচারে বাধা দিতে?মূলত তাবলীগ বা দ্বীন প্রচার নতুন কিছু নয়। নতুন হলো এর ভ্রাম্যমাণ পদ্ধতি তবে এটা খুব সুফল দায়ক।
নবির (সা.) প্রতি দরূদ ও সালাম পাঠ আল্লাহ শিখিয়েছেন। আর নবির (সা.) জন্মের আলোচনা শয়তানের গায়ে আগুন ধরায়। এ জন্য ঘর থেকে শয়তান তাড়াতে মীলাদ নামে মানুষ এ অনুষ্ঠান করে থাকে। এর সুবাদে ঘরের মহিলারা দু’চারটা ইসলামের কথা শুনে থাকে। এটা খুব সুফল দায়ক। তোমরা এটা কেন বন্ধ করতে চাও? তোমরা কি শয়তান?
শবে বরাত বা নেছফে শাবান গুরুত্বপূর্ণ রাত। মানুষ এতে এবাদত করে এর গুরুত্ব প্রকাশ করে। এর বিরোধীতা কেন করা? এবাদত করাও কি মন্দ?
সুতরাং সঠিক হলো আলেমদের কথা। ইসলামে ভাল নতুন সৃষ্ট নাজায়েজ নয়। নাজায়েজ হলো মন্দ নতুন সৃষ্ট।যেমন মসজিদে ইসলামী গান ছাড়া অন্যগান এবং বাজনা মন্দ নতুনের দৃষ্টান্ত।মসজিদে বসে টেলিভিশন দেখাও মন্দ।
আমি বলতে চাই, পীর, তাবলীগ, মীলাদ, শবে বরাত ও মাযহাব নাজায়েজ জাতীয় কিছু নয়। কাজেই এগুলোর বিরোধীতা ফিতনা। তবে এগুলোর মধ্যে নাজায়েজ ঢুকলে তার বিরোধীতা অবশ্যই করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

