
প্রকান্ড বাড়িতে একা বিষন্ন সকালে
রোদে চিড় ধরে ক্রমে ঘন কুয়াশায়
শিশির হারিয়ে যায় অরুণ ছোঁয়ায়
পিককরে হেসে উঠি, তা’ নয় অযথা।
অরুণ-শিশির নামে দম্পতি বিকেলে
এখানে আসবে বলে ছিল অপেক্ষায়
অনেক লোক, যদিও তারা হতাশায়
ডুবেছে শুনে না আসা খবরের কথা।
প্রভাতে সবাই গিয়ে একলা আমার
আলিশান বাড়িটির পাহারা দায়িত্ব,
শিশিরে হারিয়ে ফেলে অরুণ আকার
ক্রমে খরতাপে পোড়ে, বিতাড়ে স্থায়িত্ব।
ঘুমন্ত রাত্রির পর জেগে সুনসান
একাকীত্ব চাই হোক সিগ্র অবশান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

