
ছেলেটি সুন্দর তবে জ্ঞান ও গুণের
অভাবে মন্দ স্বভাব।পরিবারে আয়
রোজগার তত নয়, তবে আছে ব্যয়
খানদানী পরিমাণে, এপাত্র অযোগ্য।
মেয়েটি সুন্দরী তবে ডাইনী মনের;
সে সুধু নিজের সুখ কায় মনে চায়
অন্য কারো প্রতি নেই তার মনে দায়
এ পাত্রি নয়তো কোন ভদ্রের সুযোগ্য।
রোজগেরে গুণবতী পাত্র-পাত্রী হলে
সুন্দর-সুন্দরী দেখ বাড়তি হিসেবে,
নতুবা জীবন যাবে সাগরের জলে।
কুঁড়ে ও গুণহীনার দায়িত্ব কে নিবে?
সুধুই রূপেতে কারো চলেনা জীবন
গুণেতে আনন্দে থাকে সকলের মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

