
বৃষ্টির বেজার মুখে অশ্রু বিসর্জন
বিস্তারে প্রবল ছায়া। ছেঁড়া আঁধারের
ত্যানা পেঁচিয়ে লুকায় প্রখর সূর্যের
আত্মম্ভরি রোদ্র দল; কোলাহল থামে।
জনারণ্য ব্যবচ্ছেদে কিছুটা নির্জন
স্থানে আঁধারের চাকা ঘুরে অনিবার,
রোদেরা লজ্জায় খোঁজে মুখ লুকাবার
আঁচল, সেথায় বৃষ্টি ক্ষণে ক্ষণে নামে।
বিকট শব্দের বম্ব যেন বজ্রপাত,
শুনে উঠে আসে মাছ।মেঘ গুড় গুড়
কই মাছ কানে হাঁটে, দিনে নামে রাত;
বাতাসের দাপটায় তেড়ে আসে ঝড়।
বৃক্ষ ডাল মড় মড় পাখিদের ভয়
বাসাখানা খসে পড়ে কখন কি হয়!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


