
রহমত বরকত মাগফিরাতের
নেয়ামত সাথে নিয়ে মাহেরমজান
এসেছে বছর ঘুরে। গরিবেরে দান
করে সবে, ইবাদতে হও মশগুল।
ছেড়ে দিয়ে আছে যত কাজ গুনাহের
মন থেকে ঝেড়ে ফেল শয়তানি টান,
হৃদয়ে বইয়ে দিয়ে নেকের তুফান
সুধরিয়ে ফেল সব জীবনের ভুল।
নেকের আসন গড়ে সারা মাস জুড়ে
প্রচেষ্টায় থাক সবে ভাল হয়ে যেতে,
এমাসেতে আর নয় হয়ে থাকা কুঁড়ে
নাজাতের নেয়ামত হতে হবে পেতে।
নাপাক মনেরে করে এসময় পাক
সাড়া দাও পেয়ে সবে সুপথের ডাক।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


