somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

বান্ধব (ছোট গল্প)

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রাণের বন্ধব বলে প্রাণ তালাসের
কাজে থাকে। প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে
হর হামেসা। তামাসা করে বন্ধু বলে।
কঠিন তামাসা যার হিসেব কঠিন।
টাকার জন্য মানুষ বিস্তারে ত্রাসের
রাজত্ব। ভাবেনা এতে যেতে হয় জেলে,
অথবা ফাঁসির মৃত্য। এমনটা হলে
কে বুঝায় এদের কে? এরা বুদ্ধিহীন।

ভাল সাহিত্য এখন প্রয়োজন খুব
রোধে সভ্যতায় থাকা সব অধগতি।
অচেতনতায় দেয়া নির্বিকার ডুব
লাভের কিছুই নেই, ভুলে অবগতি।
ভেঙ্গে দিতে হবে সব সন্ত্রাসের ঘাড়
রুখতে হবে এদের বাড়াবাড়ি বাড়।

মাঝরাতে দরজায় খডর খডর শব্দ। কেউ একজন নক করছে।
বেড সুইস টিপলাম, বাতি জ্বলে না।সিথানে রাখা ম্যাচ ও মোমবাতি খুঁজতে গিয়ে পতনের শব্দ হল।
স্ত্রী বলল, কে?
- আমি।
- কোথায়?
- নীচে ।
তারপর তার নাকের শব্দ, গররর……
দরজা খুলে দিলাম।তারপর এক সময় দেখলাম আমি হাসপাতালে। স্ত্রী জিজ্ঞাস করল কে তোমাকে ছুরি মেরেছে?
- কুতুব।
- কোন কুতুব?
- চিনিনা।
- লোক না চিনে দরজা খুল্লে কেন?
- জানিনা।
- তার নাম কুতুব জানলে কি করে?
- সে বলেছে।
- তুমি বিশ্বাস করেছিলে?
- তার আর দরকার হয়নি।
রাতে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। দেখি ডাক্তার আসছে সিরিঞ্জ নিয়ে। ভয়ঙ্কর তার ভঙ্গি। এ হে হে গুড়ুর ই ই শব্দ করে উঠলাম।স্ত্রী ধড়পড়িয়ে উঠে বলে, কি?
- স্বপ্ন।
- ধুর।
তারপর একদিন কাছ থেকে গুলি করতে গেলে তার পিস্তল উড়িয়ে দিলাম। মুখোস খুলে দেখি অচেনা। বললাম, ঘটনা কি?
- খুন।
- কেন?
- দশ হাজার টাকা।
- কে দিল?
- চিনি না।
- আমি দশ দিলে তাকে মারতে পারবি?
- সে কি মনে করবে?
- মরে গেলে আর কি মনে করবে?
- তাহলে পারব।
- ঠিক আছে আমাকে নয় তাকে মারলেই চলবে।কাল এসে টাকা নিয়ে যাস।
বুঝলাম সে এখন আর আমাকে মারবেনা। কারণ সে উল্টা বড়ি পেয়েছে। আর সে সফল হলে আমার চিন্তাও কমে। কিন্তু কে সে বান্ধব? পেশাগত কারণে অনেকেই অখুশী হয়।কে সে? কে আমার প্রাণ নিতে চায়? মনের কোনে অনেক প্রশ্ন, কিন্তু উত্তর মিলছেনা।

মিলেনি আম মিলেছে মরিচ পটল
পরপার যাত্রা পথে। ফসল তুলেছি
ভুলেছি জীবন তাতে। এখন বুঝেছি
কোথায় এসেছি ভুল ফসল তোলায়।
গিলেছি গুলির বড়ি, উড়েছে যে খুলি
অবশেষে সব ছেড়ে লাশ হয়ে গেছি
জানেনা কেউ কি আমি এখানে পেয়েছি
গিয়েছে পাপের দায় সন্ত্রসী ঝোলায়।

মরেই বেঁচেছি আমি, মরেছে বেঁছেই
সন্ত্রসী। এখন দৌড়ে পুলিশের ভয়ে
পানি শূন্য আত্মা তার, ভয়ের চোঁটেই
জীবন যেন নিয়ত যায় যে খয়েই।
তথাপি মানুষ কেন ভোগে মন্দ মতে?
অথচ রয়েছে পথ কর্মে ভাল হতে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×