
বাবা ও ছেলে গাধার পিঠে চড়ে গন্তব্যে রওয়ানা হলো।একদল লোক দেখে বলল, এরা কত নিষ্ঠুর! দুইটা জোয়ান লোক একটা গাধার পিঠে চঁড়ে বসেছে।এ কথা শুনে ছেলে নেমে গেল। একদল লোক দেখে বলল, বাপটা কত নিষ্ঠুর! ছেলে হেঁটে যায়, আর বাপ গাধার পিঠে চঁড়ে যায়।এ কথা শুনে বাপ নেমে গেল, ছেলে গাধার পিঠে চঁড়ে বসল। একদল লোক দেখে বলল, ছেলে কত বেয়াদব! বাপ হেঁটে যায় আর ছেলে গাধার পিঠে চঁড়ে যায়। একথা শুনে ছেলে নেমে গেল, গাধার পিঠে আর কেউ থাকল না।একদল লোক দেখে বলল, এরা কেমন বেকুব, গাধা থাকতে এরা হেঁটে যায়। তিনটাই দেখছি গাধা।মুসলমানের হয়েছে সে দশা। আপনি যে দলেই যোগ দিবেন, অন্য সব দল বলবে আপনি ভুল পথে আছেন।এরপর অমুসলিমরা বলবে এরা সব গাধা।
এই যে আমরা হানাফী মাযহাব মানি, পীরমানি, মিলাদ পড়ি, শবে বরাত পালন করি, তাবলীগে সময় লাগাই এসব দেখে প্রতিপক্ষ বলে এসব ছরাছর ভুল কাজ। আর আমরাও বলি প্রতিপক্ষের সব কাজ ভুল। শুদ্ধটা তবে কি? শুদ্ধটা হলো যারকাছে তারমত।সমাধানটা তবে কি? সমাধান কিচ্ছু নেই। সমাধান হলো চিরন্তন ঝগড়া।
অনেকে বলে শুদ্ধ হলো সৌদি আরব। অথচ তাদের মাথায় পাগড়ীর বদলে রুমাল দেখতে পাই।বিবাহ করে যতখুশি তত।আর কাজের মেয়েকে দাসী বানিয়ে তারা আবার জঘণ্য দাসপ্রথা ফেরৎ আনতে চায়। আর অপচয় যা করে তাতে তাদেরকে শয়তানের ভাই না বলে উপায় নেই। তবে কি শয়তানের ভাই শুদ্ধ? তাহলে ফলাফল দাঁড়াল পীর যদি হয় ভন্ড, তবে এরা হলো মহা ভন্ড। নবির (সা.) দেশের লোক হয়ে এরা এমন কাজ করে যা দেখলে অভক্তি এসে যায়।
সে যাই হোক নিজের কাছে নিজে শুদ্ধ থাকার জন্য আমি অন্তত নিজেরটার সঠিকতার প্রমাণ দিয়েই যাব ভাবছি। এতে যা হয় হবে, আমি এর পরোয়া করিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

