
আল্লাহ আছেন এটা ধর্মের বিশ্বাস। আল্লাহ নেই এটা মতের বিশ্বাস। ইসলাম সঠিক এটা ধর্মের বিশ্বাস। ইসলাম মোহাম্মদ (সা.) ও কতিপয়ের বানানো এটা মতের বিশ্বাস।বিপরীত বিশ্বাসকে অবিশ্বাস বলে। ইসলামের বিশ্বাসের সঠিকতা প্রমাণ করা যায়, ইসলামের বিশ্বাসের বেঠিকতা প্রমাণ করা যায়না।ইসলামের বেঠিকতায় বিশ্বাসকে ইসলামে অবিশ্বাস বা কুফুরী বলে।
ইসলামের কূৎসা রটনা করে অনেকে ইসলামকে বেঠিক বলতে চায় কিন্তু কূৎসা দ্বারা ইসলামের বেঠিকতা প্রমাণ করা যায়না। ইসলামের সঠিকতা আবার সবাই প্রমাণ করতে পারেনা। আমি ইসলামের সঠিকতা অকাট্যরূপে প্রমাণ করতে পারি।
অনেককে ইসলামের সঠিকতার কথা জিজ্ঞাস করলে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকে।সুযোগ বুঝে কূৎসা রটনাকারীরা যখন ইসলামের কূৎসা রটনা করে তখন তাদের অনুভূতিতে চরম আঘাত হানে। এতে তারা যে পরিমাণ রাগ হয় তাতে তাদের হিতাহিত জ্ঞান শূণ্য হয় এবং এমতাবস্থায় তারা কূৎসারটনাকারীদের খুন করে ফেলে, এমন ঘটনা এদেশে অনেক ঘটেছে।
কূৎসা রটনাকারীরা যেন কূৎসা রটনা না করে এ জন্য আমি ইসলামের প্রমাণ নিয়ে এমন দাপাদাপি করি।কূৎসা রটনাকারীরা ইসলামের এমন কূৎসা রটনা করে যাতে যার অনুভূতি আছে তার অনুভূতিতে আঘাত না লেগে উপায় নেই।ইসলাম বিরোধীদেরকে বলব, আপনারা ইসলামকে বেঠিক মনে করেন, তো কোন মত বা ধর্ম আপনারা সঠিক মনে করেন সেটা আপনারা সঠিকতার প্রমাণ সহ উপস্থাপন করুন।যার মনে খাটে সে আপনাদের মত গ্রহণ করবে।আপনারা অহেতুক ইসলামের কূৎসা রটনা করা থেকে বিরত থাকুন।নতুবা খুন খারাবী হয়ে গেলে যতই হাউকাউ করেন জীবনতো আর ফিরে আসবেনা।
আমি মনে করি নিজমত সঠিক প্রমাণ করার অধিকার সবার আছে কিন্তু পরমতের কূৎসা রটনা করার অধিকার কারো নেই। সে কালেও কবি কাব ইবনে আশরাফকে মহানবির (সাঃ) কূৎসা রটনার অপরাধে খুন করা হয়েছে। এটা নিয়েও অনেকে ইসলামের কূৎসা রটনা করে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



