somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

মহানবির (সা.) প্রতি ডাকাতির মিথ্যা অভিযোগ

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহানবির (সা.) সাথে কুরাইশদের হুদায়বিয়ার সন্ধি অনুযয়ী, কোন মুসলমান ইসলাম ত্যাগ করে মক্কায় গেলে কুরাইশ তাকে আশ্রয় দিবে কিন্তু কোন কুরাইশ ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদীনায় গেলে মহানবি (সা.) তাকে আশ্রয় দিতে পারবেনা- এশর্ত অনুযায়ী আবু বাছির (রা.) ইসলাম গ্রহণ করে মদীনায় গেলে কুরাইশরা দু’জন লোক পাঠায় তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য।মহানবি (সা.) সন্ধির শর্ত অনুযায়ী আবু বাছিরকে (রা.) ফিরৎ দিতে বাধ্য হন।
পথে আবু বাছির (রা.) কুরাইশদের একজনকে হত্যা করে ফেললে, অন্যজন বিচার নিয়ে মহানবির (সা.) নিকট আসে। তখন আবু বাছির (রা.) মহানবিকে (সা.) বলেন, আপনি এ হত্যার বিচার করতে পারেন না।কারণ আমি আপনার লোক নই। আমি আপনার লোক হলে আপনি আমাকে আশ্রয় দিতেন। আমি যাদের লোক আমি তাদেরকে হত্যা করেছি, পারলে আমার সাথে তারা বুঝাপড়া করবে।
অবশিষ্ট লোকটি আবু বাছিরকে (রা.) মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। আবু বাছির (রা.) মক্কা ও মদীনার মাঝখানে একটা জঙ্গলে আস্তানা তৈরী করে তাঁর মত আর যারা ছিল তাদের সবাইকে তাঁর আস্তানায় চলে আসতে বলেন।তাদের সেখানে জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল ডাকাতি।তারা তা’ করত সন্ধি অনুযায়ী কুরাইশদের লোক হিসেবে।তারাতো তখন মহানবির (সা.) লোকই ছিলনা তো তাদের ডাকাতির দায় মহানবির (সা.) উপর আসে কেমন করে? তাদের ডাকাতিতে কুরাইশরা অতিষ্ট হয়ে তাদের আরোপিত শর্ত তারাই তুলে নিতে দৌড় ঝাঁপ শুরু করে।মহানবি (সা.) তখন শত্রুর উপর সদয় হয়ে সন্ধির সে শর্ত তুলে নিতে সম্মত হন। এরপর উভয় পক্ষের সম্মতিতে সন্ধির সে শর্ত উঠে যায়। তখন সে ডাকাত দলের সবাই মদীনায় এসে মহানবীর (সা.)দলে সামিল হয়। এখানে দেখাগেল মহানবি (সা.) একদল ডাকাতকে আশ্রায় দিয়ে তাদের ভাল হয়ে যেতে সুযোগ করে দিলেন এবং শত্রুদের বিপদ উদ্ধার করলেন। কতিপয় বেকুব মহানবির (সা.) এ মহানুভবতার কারণে তাঁকে ধন্যবাদ না দিয়ে উল্টা তাঁর ঘাড়ে ডাকাতির দায় চাপিয়ে দেয়।এরা কতটা বেকুব হলে এমন উল্টা কথা ভাবতে পারে? যিনি ডাকতি বন্ধ করলেন এরা উল্টা তাঁকেই ডাকাত বলছে।এদের বেকুবি কথা শুনলে না হেসে উপায় থাকেনা।তো ডাকাতেরা একদা ডাতাতি করলেও একদা তারা ডাকাতি ছেড়ে মহানবির (সা.) সাহাবাতে (রা.) পরিণত হয়েছেন বিধায় তাঁদের নামের সাথে আমরা রাদিআল্লাহু আনহু পাঠ করি।


বিঃদ্রঃ মহানবি (সাঃ) ডাকাতি করেননি কিন্তু তাঁকে ডাকাত বলে তাঁর সম্মান হানির অপটচেষ্টা করাকে তাঁর বিরুদ্ধে কূৎসা রটনা বলা যায়। এমন যাবতীয় কাজ কূৎসা রটনার মধ্যে পড়ে। ইসলামে কূৎসা রটনার শাস্তি মৃত্যুদন্ড। তবে এ শাস্তি ঘোষণা ও কার্যকর করবে রাষ্ট্র, কোন ব্যক্তি নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×