
কবিতা তোমাকে নিয়ে পড়েছি বিপাকে
মনের জানালা দিয়ে দেখি নীলাকাশ
সেথায় সমগ্রে যেন ভাবের প্রকাশ
তারাদের রাজ্যে যেন হারায় এ মন।
নদীগুলো ছুটে চলে স্রোতে বাঁকে বাঁকে
দু’পাড় উজ্বল করে শরতের কাশ
জল কল ছল ছলে ছন্দের বিকাশ
কাব্যের সুতোয় চলে সাহিত্য বয়ন।
তথাপি কবিতা কেন অপমান সয়?
নজরুল রবীন্দ্র কি নয় কবিতার?
বাংলার নোবেলে হলো কবিতার জয়
তথাপি কূৎসা কারা করে কবিতার?
কবিতা উদাসী মনে চলে অবিরল
বিশ্বকে জানিয়ে দাও নও তুমি দূর্বল।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



