
একটা কালী মন্দীর পেরিয়ে বাজার
সেথায় অনেক আছে কালী ভক্ত দল,
আছে মুসলীম সব।তাদের সকল
এক সাথে বসে বসে বেচা কেনা করে।
বাজারেই মসজিদ নামাজ পড়ার
জন্যে নির্মীত হয়েছে যেথায় সচল
শান্তি কামনা সবার।অশান্তি অচল
কারো সাথে কারো করা বিবেক বিচারে।
সাম্প্রদায়ীক সম্প্রীতি আচারে উত্তম
এতে সুখ আছে সদা। মানুষের মত
থাকবে অনেক তবে, এখানে অধম
পরমতে অসম্মান বিবেকে সতত।
মিলেমিশে বাস কর মানুষেরা সব
অপরের দুঃখ সুখ করে অনুভব।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



