
ঈদ হোক মোবারক সকল প্রহর
আনন্দে উদয় হোক সুখের প্রভাত
কেটে যাক অপেক্ষার উত্তেজক রাত
মন থাক সকলের সৌহার্দে নির্মল।
ঈদ মোবারক বলে আনন্দ মূখর
পরিবেশে ভাতৃভাবে মিলালে দু’হাত
মনে হয় দুঃখগুলো হয়েছে নিপাত
যেথায় মনের কষ্ট থাকেনা সচল।
কার্পণ্যের কোরবানী পশুত্বের ভাঁজ
খুলে দিয়ে শত্রুতার বিদায় জানায়
এক সাথে বসে সবে করে নিজ কাজ
অন্তর আনন্দে ভরে সুখের ছোঁয়ায়।
এ দিন সকলে করে হাত খুলে দান
যাতে হয় মন ঘোর দুঃখ অবসান।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



