
জয় মা কালী জয় মা ডাকে ভক্তকূল
মন্দীরে মন্দীরে চলে আরতি ভজন
দেবীর দখলে থাকে ভক্তদের মন
বিগ্রহে বিগ্রহে থাকে দেবী নানা রূপে।
জয় মা জয় মা বলে মনেতে আকূল
জনে জনে করে ধ্বনি। মন্ত্রের চয়ন
করে চলে পুরুহিত, ভক্তির আসন
গড়ে মনে অবিরত ফুলদল ধুপে।
সুরম্য সুন্দর কত কালীর মন্দীর
স্থানে স্থানে গড়ে উঠে।মিনতি জানায়
ভক্তকূল যেন দেবী উঁচু রাখে শীর।
সুখ-শান্তি কামনায় ভক্তের পুজায়
ভগবান কালী দেবী ভক্ত মন বাঁকে
সমগ্র সময় জুড়ে জাগরিত থাকে।
বিঃদ্রঃ প্রতিবেশী কালী ভক্তদের অনুভূতি সনেটে প্রকাশ করা হয়েছে। এতে অন্য কিছু ভাবার মূলত কোন দরকার নেই।
দূর্গা দেবী
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



