
রহমান লতিফ ‘ল’ সুভদ্র সম্রাট
কবিতার মসনদে।বিদ্রোহীরা আসে
লুকিয়ে কবিতা শুনে মিটি মিটি হাসে
অতঃপর জাঁহাপনা বলে চলে যায়।
ছোট ছোট কবিতার ভাবটা বিরাট
দেখে যেন মনে হয় রসে টসটসে
কবিতার পাকাফল পড়ে খসে খসে
ভেসে চলে একে একে কাব্য মোহনায়।
কবিতো সাজায় তাঁর কবিতায় ফুলে
অবাক নয়নে দেখে কবিতা প্রেমিক
তারা যেন প্রেমিকের সাথে কথাবলে।
যে দেখে তা’ দু’নয়নে সে বসে খানিক
বিস্ময়ে আকুল হয়ে দেখে রূপবতি
কবিতা ছড়ায় তার মনরমা জ্যোতি।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



