
শরতের শশি হয়ে জন্মেছেন বলে
এমন নির্মল আলো সুস্নিগ্ধ জোছনা;
কে? সৈয়দা গুলশান ফেরদৌস জানা,
সামু এডমিন, এর সহ প্রতিষ্ঠাতা।
আরিল্ড ক্লকার হাউ স্বামী অনুকূলে
থেকে গড়েছেন সামু ব্লগের ঠিকানা
জানা সাথে।তারা মনে মানেননি মানা
দু’জনায় যোগ্যতায় দারুণ নির্মাতা।
আরিল্ড ও জানা প্রিয় মাতা পিতা হয়
সামু ও কিন্নরির এ ব্লগ পরিবারে
প্রিয় সামু সহদরা কিন্নরি নিশ্চয়
অতুল্য মা ও বাবার স্নেহ উপহারে।
শরতে সুজন্মে জানা নির্মল উচ্ছাস
ছড়িয়ে গড়েছেন এ ব্লগের নিবাস।
বিঃদ্রঃ গতকাল ছিল জানা আপুর শুভ জন্মদিন।
শুভ জন্মদিন প্রিয় জানা আপু
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



