somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

এলোমেলো ভাবনা (সনেট)-৩

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বালিকা ও বুড়ি

বালিকা তোমায় নেব আমার নিবাসে
করতে জীবন সাথী আছ কি সম্মত?
করেনা অমত করে অন্তর আহত
শুধুই সম্মতি চাই দাও উপহার।
জমানো শিশির ছিল সকালের ঘাসে
এখন তা’ নেই দেখে কমেছে হিম্মত
কিছুতে চাইনা আমি তোমার অমত
করবেনা নেতি বাক্যে মন ছারখার।

অপেক্ষার পালাচলে উত্তেজনা বাড়ে
বালিকা নিশ্চুপ থেকে কাটায় সময়
চিন্তাদল ঝাঁক বেঁধে আসে আড়ে আড়ে।
অতঃপর কানে আসে অমত সে নয়
বহুকাল কেটেগেল একসাথে থেকে
বালিকা এখন বুড়ি সময়ের বাঁকে।


হৃদয়ে আঘাত

অরূপ রতন ঘোষ মিষ্টি কারিগর
দোকানেতে আসে তার মালতি বড়াল
সাথে তার ছিল পোষা একটি বিড়াল
ঘোষ তার দিকে চেয়ে অপলক দেখে।
বিড়াল মিউ ডাকছে ঘোষ মনে জ্বর
লোকের দৃষ্টির জন্যে লজ্জা পেয়ে লাল
হয়েগেল বালিকার কচি দুটি গাল
এলবেলে কাগজে সে কি জানি কি লেখে।

ধন্যবাদ আসবেন আবার এখানে
আপনার এ বিড়াল দেখাতে আমায়
লোকটা কি বলে এটা সে কি সেটা জানে?
শুনলেন? আসবনা মালতি জানায়
অমনি অজ্ঞান ঘোষ লুটায় মাটিতে
আঘাত লেগেছে তার হৃদয় ঘাটিতে।

বিঃদ্রঃ এটা কবিতায় অণুগল্প।


প্রশ্ন ও উত্তর

প্রশ্ন অনেক হয়েছে এবার উত্তর
তোমাকে দিতেই হবে একে একে বল
নতুবা আমার সাথে একসাথে চল
মানিনা তোমার আর অহেতুক তাড়া।
হতে চাও তুমি তবে কার সহচর?
কোথায় তোমার মন রয়েছে অচল
আজকে মিটাতে চাই সব কৌতুহল
সে জন্যই তুমি আজ পাবেনাতো ছাড়া।

চাইনা কিছুতে আমি পেতে মনে কষ্ট
তোমার তুলব আমি শোধ ষোলআনা
অযথা সময় গুলো হয়ে গেল নষ্ট?
সে কথা না থাক আজ কিছুতে অজানা।
আজ হোক ঘটনার শেষ পরিণতি
মানিনা জীবনে হোক আর কোন ক্ষতি।



মনের ঝড়

রাগ অনুরাগ আর বিরাগ বিষাদ
জটিল কঠিন সব শব্দের ভান্ডার
এসব মাথায় আর ধরেনা আমার
সহজ সরল কিছু খুঁজে পেতে চাই।
বিগত জীবনে প্রাপ্ত সব কিছু বাদ
অবসান হয়ে যাক সব যন্ত্রণার
সবাই বুঝুক আমি হই কি যে কার
পুরনো ইতিহাসের স্থান মনে নাই।

কি সব কি সব ভেবে দিনগুলো গুনি
মনেতে অনেক কিছু করে তোলপাড়
কোথা হতে আমি যেন কার কথা শুনি।
হ্যালোসিনেশন এটা? ভেঙ্গে দেব ঘাড়
ও কথা বকলে উল্টা ওরে ও আবাল
মনেতে বইছে ঝড় এখন উত্তাল।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×