এরশাদ তাহলে নতুন বোতলে পুরাতন মদ ভরে জনগনকে খাওয়াতে চাইছেন? মহাজোট থেকে বেরিয়ে সর্বদলীয় সরকারে যোগদান করায় এমন বিশেষ কি ঘটলো যা আওয়ামীলীগ সরকার থেকে একে আলাদা বলা যায়? দলতো আগে যা ছিলো তা-ই শুধু মন্ত্রীদের চেহারা পরিবর্তন হলো সাথে সংখ্যার হিসেবটা পাল্টালো এই আর কি।আর যদি আসন ভাগাভাগিতে একটু বাড়তি সুবিধা নেওয়া যায় সেটা বাড়তি হিসেবেই থাকবে। গত কয়েকদিন ধরে বাতাসে একটা গুঞ্জন ভাসছে যে নির্বাচনের খরচ হিসেবে সরকারী দলের কাছ থেকে এরশাদ অলরেডী পাঁচ হাজার কোটি টাকা পেয়ে গেছেন এটা তাহলে বিশ্বাস করা যায়? তা না হলে এরশাদই যেখানে বলেছিলেন বি এন পি বিহীন নির্বাচনে অংশগ্রহন করলে তিনি জাতীয় বেঈমানে পরিনত হবেন সে পথে তিনি আগালেন কেন? নাকি ৮৬'র প্রতিদান দিলেন? এসব কাজে এরশাদকেই খুব ভালো মানায় এবংআমার মনে হয় সবকিছু ছাপিয়ে তিনি একজন স্বঘোষিত জাতীয় বেঈমান হিসেবে আত্মপ্রকাশ করলেন।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।