চোক্ষের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
। ।
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়,
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়,
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর। ।
সেতো কইয়া যাবে।
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
ও ও ও...
। ।
এই চক্ষুতেই রৌদ্র উঠে
আবার উঠে ঝড়,
এই চক্ষুই আপন করে
আবার করে পর,
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়। ।
সেও সইয়া যাবে।
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
ও ও ও...
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ ফকির মজনু শাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৭৮
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ। হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন